নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ: যুবলীগের মিজান আটক

নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ: যুবলীগের মিজান আটক
নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে অভিযুক্ত মিজানুর রহমান আখতার হোসেনের দিকে ডিম ছোড়েন।

এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কালো গোল টুপি ও কালো শার্ট পরা অভিযুক্ত যুবলীগ কর্মী মিজানকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে স্থানীয় যুবলীগ কর্মী মিজানুর রহমান (কালো গোল টুপি পরা) এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, ওই সময় মিজান তাকে ছুরি দিয়ে আঘাত করতে এসেছিলেন। এ ঘটনায় নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে।

বিক্ষোভ শেষে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে আনন্দ উদযাপন করছিলেন।

আরও পড়ুন

এ দিন রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মিজানকে আটক করে। পরবর্তী সময়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আটক হওয়ার পর মিজান ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং তার সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও স্লোগান দেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতাদের হেনস্তা ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ‘নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত’ করার দাবি জানিয়েছে এনসিপি।

নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

 

মঙ্গলবার এক বিবৃতিতে ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। এর অন্য দু’টি দাবি হচ্ছে– বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক শহরের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ দায়ের এবং সফরের পরবর্তী অংশের জন্য প্রত্যেক সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিকালে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এনসিপি। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad