প্রায় দুইশ’ বছর ধরে ব্রিটেনের(যুক্তরাজ্য) দখলে আছে দূরত্বের দিক থেকে আর্জেন্টিনার কাছে আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। কিন্তু আর্জেন্টিনার দাবি, এই দ্বীপপুঞ্জ তাদের। আর্জেন্টাইনদের কাছে এই দ্বীপের নাম মালভিনাস। আর্জেন্টিনা থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র তিনশ মাইল, আর ব্রিটেন থেকে দূরত্ব আট হাজার মাইল। ১৯৮২ সালের ২ এপ্রিল হঠাৎ নৌবাহিনী পাঠিয়ে মাত্র দুই হাজার বাসিন্দার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয় আর্জেন্টিনা। আর তা পুনরুদ্ধারে বিমানবাহী রণতরীসহ নৌবহর পাঠায় ব্রিটেন। আড়াই মাসের যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সৈন্য আর স্থানীয় তিন বেসামরিক নাগরিকের প্রাণহানির পর ১৪ জুন আত্মসমর্পণ করে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা কখনো ফকল্যান্ডের দাবি ছেড়ে দেয়নি, সেই যুদ্ধে…
Author: টাইমস রিপোর্ট
গত ছয় মাসে সারা দেশে মব সহিংসতায় নিহত হয়েছেন ১৩৩ জন, আর রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা ৫৬। এছাড়া সহিংস ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৫২৪৬ জন সাধারণ মানুষ আহত ও হামলার শিকার হয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’। এতে বলা হয়, রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে বিএনপির ৩৭ জন, জামায়াতের ৬ জন, আওয়ামী লীগের ৩ জন, অন্যান্য দলের ৮ জন, চরমপন্থী রাজনৈতিক সংগঠনের একজন এবং সাধারণ মহিলা একজন। এছাড়া, ৮৩০টি সহিংস ঘটনার ৬৭৩টি ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল ও বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। একই সময়ে বিভিন্ন মামলায় ২৩ হাজার ১২১ জন গ্রেপ্তার…
কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের দাবি জানিয়েছে বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় মানবাধিকার ও গণমাধ্যম বিষয়ক সংগঠন। পাঁচটি সংগঠন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচ। ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরের ঘটনার সংবাদ সম্প্রচারকে কেন্দ্র করে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আইসিটি’তে তদন্ত চলছে। বুধবার সংগঠন পাঁচটি এক যৌথ বিবৃতিতে শুধু পেশাগত সাংবাদিকতার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মতো কোনো ফৌজদারি মামলা না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের…
বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা কোনো বিষয়ের পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে আবার পরীক্ষা দিতে পারবেন। বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিবৃতিতে তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ পাঁচটি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ…
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্সের খেলোয়াড়রা ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাদের কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষে তিনি ম্যাচ রেফারি ইভান বার্টনকে নিয়েও তির্যক মন্তব্য করেন। চলতি আসরের শেষ চারে ওঠার পথে দেশমের আক্রমণাত্মক ফরাসি দল সবাইকে মুগ্ধ করেছিল। ছয় ম্যাচে ১৬টি গোল করে তারা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা কিছু দলের সঙ্গে নিজেদের তুলনা করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল। তবে স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্রান্সের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে। এই টুর্নামেন্টের পরই পদত্যাগ করতে যাওয়া দেশম হারের পর যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হারের পরপরই দেশম বলেন, ‘অবশ্যই, এখানে অনেক…
আবারও মুখরোচক বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক পাড়ায় তুমুল আলোচনার জন্ম দিলেন সড়ক, রেল ও নৌপথের দণ্ডমুণ্ডর কর্তা শেখ রবিউল আলম রবি। নির্বাচনের আগে দেওয়া বড় বড় প্রতিশ্রুতির বেলুন জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজের মুখেই ফুটো করে দিয়ে তিনি প্রমাণ করলেন, ভোটের মাঠে ‘ওয়াদা’ আর ক্ষমতার মঞ্চে ‘ফায়দা’ এক জিনিস নয়। মাঠের গরম বক্তৃতা যে ক্ষমতার মসনদে যাওয়ার স্রেফ ‘মনোহরণী অভিনয়’ হতে পারে, তা তার চেয়ে সাবলীলভাবে আর কেই-বা স্বীকার করতে পারতেন! জল, স্থল আর রেলপথের এই বিশাল ত্রিমাত্রিক সাম্রাজ্যের অধিপতি সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে যে সত্যটি অবলীলায় উগরে দিলেন, তা শুনে রসিকজনদের মুখে চওড়া হাসি ফুটলেও সচেতন মহলে তা রীতিমতো এক…
ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ মানেই রক্তক্ষয়ী ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি, টানটান উত্তেজনা, বিতর্ক আর ইতিহাস। ১৯৬৬ সালে আন্তোনিও রাতিন, ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা কিংবা ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যাম—এই দুই দলের লড়াই বরাবরই ফুটবল রূপকথার অংশ হয়ে থেকেছে। এবার দীর্ঘ ২৫ বছর পর আবারও বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই পরাশক্তি, প্রথমবারের মতো সেমিফাইনালে লড়ছে তারা। ফাইনালে ওঠার এই লড়াইকে ঘিরে দুই দেশের ফুটবলপ্রেমীদের মনে পুরোনো সব স্মৃতি আর আবেগ নতুন করে জেগে উঠেছে। সেই আবেগ আর স্মৃতির কথা তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে। মাঠের লড়াইয়ে তিক্ততার শুরু আর্জেন্টিনা ও ইংল্যান্ডের এই ফুটবলীয় শত্রুতার ইতিহাস বেশ…
আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড—এই চার দল সেমিফাইনালে পা রাখায় বিশ্বকাপের ফাইনাল নিয়ে তৈরি হয়েছে চারটি আকর্ষণীয় সম্ভাবনা। প্রতিটি সম্ভাব্য ফাইনালের পেছনেই লুকিয়ে রয়েছে রোমাঞ্চকর ও বৈচিত্র্যময় গল্প। আর সেই গল্প ফিফা তুলে ধরেছে তাদের ওয়েবসাইটে। শেষ পর্যন্ত ফাইনালে যাওয়ার লড়াইটা রূপ নিয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আর আর্জেন্টিনার মধ্যে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর অধ্যায় শেষ হওয়ার পর এখন এটি নিশ্চিত, ফিফা বিশ্বকাপের ২৩তম আসরে আমরা কোনো নতুন চ্যাম্পিয়ন পাচ্ছি না। এবার ট্রফি ঘরে তুলতে পারে ইংল্যান্ড বা স্পেন, যারা প্রত্যেকেই তাদের জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করার অপেক্ষায় রয়েছে; অথবা ফ্রান্স, যাদের লক্ষ্য তৃতীয়বারের মতো বিশ্বসেরা হওয়া; কিংবা আর্জেন্টিনা, যারা ১৯৬২ সালের…
জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ৪৪তম ব্যাচের ‘গ্র্যাজুয়েশন ফ্যাশন শো’। উত্তরার বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে শনিবার এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। এবারের থিম ছিল “এভরি স্টিচ টেলস আওয়ার স্টোরি”। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পোশাকের চমৎকার নকশায় নিজেদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও আধুনিক ফ্যাশন ভাবনা ফুটিয়ে তোলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, প্রখ্যাত ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহা, অনুষদের ডিন…
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা বিমানবন্দর এলাকায় অবস্থিত ১৩৬ বছরের পুরোনো ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ’-এ নামাজ পড়া বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার সেখানে জুমার নামাজ হলেও শনিবার থেকে মসজিদে ঢোকার গেট বন্ধ করে দেওয়া হয়। এটি বিমানবন্দরে প্রবেশের ৮ নম্বর গেট। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মসজিদ বন্ধের ঘটনা ঘটলো। মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য বিতর্কিত বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন জানান, মসজিদ বন্ধের জন্য আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে মসজিদটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কমিটির দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কর্তৃপক্ষ আগে…

