Author: টাইমস রিপোর্ট

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন, বাংলাদেশ শুধু সরকার পরিবর্তনের সুযোগই পায়নি; বরং দীর্ঘদিন ধরে রাজনৈতিক আনুগত্য, তদবির ও ব্যক্তিগত প্রভাবের ওপর দাঁড়িয়ে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার বিরল সুযোগ পেয়েছে। প্রত্যাশা ছিল, জনপ্রশাসনে পদোন্নতি, বদলি ও পদায়নের প্রধান মাপকাঠি হবে মেধা, যোগ্যতা, কর্মদক্ষতা এবং প্রচলিত বিধিবিধান। কিন্তু সরকার পরিবর্তনের পরও প্রশাসনের ভেতরে সেই প্রত্যাশিত কাঠামোগত পরিবর্তন দৃশ্যমান হয়নি। বরং অভিযোগ উঠেছে, পুরোনো প্রভাবশালী বলয়ের জায়গায় নতুন বলয় তৈরি হয়েছে; ব্যক্তি ও রাজনৈতিক যোগাযোগের ভিত্তিতে পদায়নের সংস্কৃতিও বহাল রয়েছে। শেখ হাসিনার শাসনামলে প্রশাসনকে ক্ষমতাসীন দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনের ভেতরে এমন ধারণা…

Read More

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাইবার হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’। শনিবার এক বিবৃতিতে সম্প্রচার মাধ্যমটি দাবি করে, প্রতিবেদনটি প্রচারের পর থেকেই তাদের ফেসবুক পেজ ও ডিজিটাল প্ল্যাটফর্ম ভুয়া কপিরাইট দাবি, দলবদ্ধভাবে গণ-রিপোর্টিং-এর মুখোমুখি হচ্ছে। চ্যানেল ওয়ান জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার সংবাদ বুলেটিনে ‘নৈতিকতা লঙ্ঘন করে সরকারের সঙ্গে প্রতিমন্ত্রীর ব্যবসা; তিন মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে একটি প্রতিবেদন সম্প্রচার করা হয়। উক্ত প্রতিবেদনে স্পষ্ট অভিযোগ তোলা হয়, মীর শাহে আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কয়েকটি সরকারি সংস্থার কাজ হাতে নিয়েছে, যার মধ্যে তার নিজের মন্ত্রণালয়ের কাজও অন্তর্ভুক্ত রয়েছে। অনুসন্ধানী ওই প্রতিবেদনে আরও…

Read More

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাড়ে সাত লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ হলেও অপরিকল্পিত ফেরিঘাট ও সংযোগ সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সামান্য জোয়ারের পানিতেই পুরো ঘাট এলাকা তলিয়ে যাওয়ায় প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে এক কোমর পানি মাড়িয়ে যাতায়াত করছেন এই রুটে চলাচলকারীরা। দুই হাজার বর্গকিলোমিটার আয়তনের এই জনপদের মানুষ দীর্ঘদিন ধরে চরম ঝুঁকি নিয়ে ট্রলার, নৌকা এবং স্পিডবোটে নদী পারাপার হতেন। সেই কষ্টের অবসান ঘটিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে বহুল প্রতীক্ষিত চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হয়। এর ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াতে এক নতুন সম্ভাবনার দুয়ার খোলে। তবে ফেরি সার্ভিস চালু হলেও অপরিকল্পিত ফেরিঘাট…

Read More

রাজধানী ঢাকার খুব কাছে হলেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা। প্রায় পৌনে চার লাখ মানুষের এই জনপদে গত চার মাসে প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী আকস্মিক সফর করেছেন। এসব হাই-প্রোফাইল সফর সিংগাইরকে জাতীয়ভাবে আলোচনায় আনলেও, এলাকার দীর্ঘদিনের প্রধান দাবিগুলোর কোনো সুরাহা হয়নি। ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। চলতি বছরের ১১ মার্চ জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী কোনো প্রটোকল ছাড়া সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এর তিন দিন পর, ১৪ মার্চ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্থানীয় হাসপাতালে আকস্মিক অভিযানে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। এরপর ২১ এপ্রিল এসএসসি’র পরীক্ষা…

Read More

বিশ্বকাপ ফুটবলে সাধারণত ‘তৃতীয় স্থান নির্ধারণী’ ম্যাচ নিয়ে দর্শকদের খুব একটা আগ্রহ থাকে না। শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়ার পর এই ম্যাচটি অনেকের কাছেই কেবলই আনুষ্ঠানিকতা, অনেক সময় দলগুলোর ‘মর্যাদার লড়াই’। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। শুধু ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ইতিহাস তৈরির সম্ভাবনার জন্যই এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চোখ রাখবেন সবাই। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি এখন কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এক মহাকাব্যিক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তার সামনে বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর মঞ্চে নিজের নাম সোনার অক্ষরে খোদাই করে রাখার সুযোগ। এই ম্যাচে তিনি যদি গোল পান, আর ফাইনালে গোলবঞ্চিত থাকেন মেসি, তবে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতবেন এমবাপ্পে।…

Read More

ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স পাস করে দুই বছর বেকার ছিলেন এক তরুণ। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। বেকারত্ব ঘোঁচার কারণে শুরুতে বেশ তৃপ্ত ছিলেন। কিন্তু এখন অফিস তার কাছে যন্ত্রণার মনে হয়। এই যন্ত্রণার কারণ: মাস শেষে বেতন মাত্র ১৫ হাজার টাকা। কাজ করতে হয় ১০ ঘণ্টা, সাপ্তাহিক ছুটিও একদিন। টাইমস অব বাংলাদেশকে এই তরুণ বলেন, ‘বাংলাদেশে জন্ম নেওয়াটাই যেন পাপ। অফিসে ভালো পোশাক পরে যেতে বলে, কিন্তু টাকা কোত্থেকে আসবে ভাবে না। রিকশা চালকও আমার চেয়ে বেশি আয় করেন। যে সবজি বিক্রেতা স্যার বলে আমাকে সম্পদশালী ভাবেন, আমার আয় হয়ত তার চার ভাগের এক ভাগও না।’ তরুণদের…

Read More

রাইড শেয়ারিং জায়ান্ট উবার টেকনোলজিসের অধীনে চলে যাচ্ছে ফুডপান্ডা। ফুডপান্ডার জার্মান মালিক প্রতিষ্ঠান ‘ডেলিভারি হিরো’র পরিচালনা পর্ষদ ও তত্ত্বাবধায়ক পর্ষদ বৃহস্পতিবার উবারের অধিগ্রহণ প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের দ্বিতীয়ভাগে এই চুক্তি চূড়ান্ত হতে পারে। আর চুক্তিটি বাস্তবায়ন হলে বার্লিনভিত্তিক কোম্পানিটির মোট মূল্য দাঁড়াবে ১৩ বিলিয়ন ইউরো বা প্রায় ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মাধ্যমে বিশ্বের অন্যতম বড় রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও কুইক কমার্স প্ল্যাটফর্ম তৈরি হবে, যা বাংলাদেশসহ বিশ্বের ৯৯টি বাজারে ব্যবসা পরিচালনা করবে। অধিগ্রহণ চুক্তির অংশ হিসেবে উবারের সাথে একটি ব্যবসায়িক সমন্বয় চুক্তি সই করেছে ডেলিভারি হিরো। এর আওতায়…

Read More

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বেদনাদায়ক হারের পর লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেন, আর্জেন্টিনার অধিনায়ক আবারও প্রমাণ করেছেন যে কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড ফাইনালে ওঠার পথেই ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজের গোলে ফাইনালে পৌঁছে যায় মেসির আর্জেন্টিনা। কেইন স্বীকার করেন, পুরো সপ্তাহজুড়ে ইংল্যান্ডের সমস্ত পরিকল্পনা ছিল কেবল মেসিকে থামানো নিয়ে। তিনি বলেন, ‘গত পুরো সপ্তাহে আমাদের সমস্ত মনোযোগ ছিল লিওনেল মেসিকে থামানোর ওপর। প্রতিটি মিটিং, প্রতিটি অনুশীলন সেশন—সবকিছুই আবর্তিত হয়েছিল কিভাবে তার প্রভাবকে সীমিত করা যায়…

Read More

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন লিওনেল মেসির সঙ্গে সংক্ষিপ্ত তর্কবিতর্কের ব্যাখ্যা দিয়েছেন জুড বেলিংহাম। তিনি জানিয়েছেন, এটি একটি ফাউল নিয়ে সাধারণ আলোচনা ছাড়া আর কিছুই ছিল না। আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনার রোমাঞ্চকর ২-১ গোলের জয়ের ম্যাচের প্রথমার্ধে এই দুই তারকার মধ্যকার কথোপকথনটি সবার নজর কাড়ে। তবে বেলিংহাম জানান, তাদের মধ্যে কোনো খারাপ  মনোভাব বা তিক্ততা ছিল না। বেলিংহাম বলেন, ‘আসলে আমরা কেবল একটি ফাউল নিয়ে আলোচনা করছিলাম। খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত, সবাই বিষয়টি নিয়ে মাতামাতি করবে এবং এটিকে বড় করে দেখানোর চেষ্টা করবে, কিন্তু আসলে তেমন কিছুই ঘটেনি।’ এই ইংলিশ মিডফিল্ডার এরপর সেই মুহূর্তে তাদের মধ্যে ঠিক কী…

Read More

আবারও এক অবিশ্বাস্যভাবে খেলায় ফিরে এসে ইংরেজদের মন ভেঙে দিল আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে দুটি গোল করে  ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল, প্রায় ছয় দশক পর ইংলিশদের বিশ্বকাপ ফাইনালে ওঠার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দিল যেকোনো কঠিন পরিস্থিতি থেকেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। এনজো ফার্নান্দেজ দূর থেকে এক জোরালো শটে গোল করে খেলায় সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময় লাউতারো মার্টিনেজ গোল করে এই নাটকীয় জয় এনে দেন। এই জয়ের ফলে ফাইনালে স্পেনের মুখোমুখি…

Read More