Author: টাইমস রিপোর্ট

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৫ সালে দেশে ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে ৭৪৮টি, যা আগের বছরের তুলনায় ৫৩ দশমিক ৬ শতাংশ বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি গভীর জাতীয় সংকটে পরিণত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সংগঠনের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান জানান, ১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনার ভিত্তিতে এই সমীক্ষা পরিচালিত হয়েছে। তবে শুধু ধর্ষণ নয়, নারী ও শিশুদের ওপর সামগ্রিক…

Read More

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের মাঠজুড়ে এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত রয়েছেন চারা রোপণের কাজে। তবে আষাঢ় শেষ হয়ে শ্রাবণ শুরু হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না। কৃষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা আমন চাষের জন্য পর্যাপ্ত নয়। ফলে শুরুতেই আমন আবাদে গভীর নলকূপের পানির ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের উৎপাদন খরচ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকা এবং নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় গিয়ে দেখা যায় আমন চাষের নানা দৃশ্য। কোথাও জমিতে মই দেওয়া হচ্ছে, কোথাও গভীর নলকূপের পানি ছেড়ে জমিতে কাদা…

Read More

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। ভিডিওটি নিয়ে বিউটি রাণী একটি মহলের ট্রোলের শিকার হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ তার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। খোদ শিক্ষা প্রশাসনও ভিডিও তৈরি করায় তার কোনো অন্যায় দেখছে না। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সংবাদ ছড়িয়ে পড়লেও তারও কোনো সত্যতা মেলেনি। তবে ফেঞ্চুগঞ্জের কিছু মানুষ বিষয়টিকে নেতিবাচকভাবে প্রচার করছেন বলে অভিযোগ করেন বিউটি রাণী পাল। এরই মধ্যে তিনি একটি ফেসবুক পেজ ও পেজ পরিচালনাকারী ব্যক্তির বিরুদ্ধে থানায়…

Read More

সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বাতিল করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে গণমাধ্যম অধিকার বিষয়ক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)। সোমবার ভিারতের নয়া দিল্লি থেকে এক বিবৃতিতে সিপিজে এই দাবি জানায়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এই দুই সাংবাদিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন। ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়। মামলায় শাপলা চত্বরে ৫৮ জন মানুষ মারা যান বলে উল্লেখ রয়েছে। একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও সাবেক…

Read More

গ্যাসের তীব্র সংকটে টানা ১৫ দিন ধরে বন্ধ রয়েছে দেশের অন্যতম প্যারাসিটামল কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডের উৎপাদন কার্যক্রম। এতে ইতিমধ্যে প্যারাসিটামলের প্রায় ৫৫ টন কাঁচামাল কম উৎপাদন হয়েছে। গাজীপুরের এই প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রায় ৩০টি প্রতিষ্ঠানে প্যারাসিটামলের কাঁচামাল সরবরাহ করে। সরেজমিনে টঙ্গী বাজার হোন্ডা রোডে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, গ্যাসের অভাবে উৎপাদন ইউনিটের বয়লার বন্ধ। বিভিন্ন যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। কাঁচামালের গুদামও প্রায় ফাঁকা। উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৭০ জন শ্রমিক কার্যত অলস সময় পার করছেন। প্রতিষ্ঠান সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন চার থেকে পাঁচ টন প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন করা হয়। কিন্তু গত ১৫…

Read More

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচরে ব্রহ্মপুত্র নদের একটি শাখা খালের মধ্যে ভেঙে পড়ে আছে পাকা সেতু, তার উপরে কাঠের নড়বড়ে সেতু। প্রায় দুই যুগ ধরে প্রতিদিন ঝুঁকি নিয়েই এই কাঠের সেতু পারাপার হয় ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে খালের উপর একটি বাঁশের সাঁকো ছিল। পরে সরকারিভাবে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হয়। প্রায় দুই যুগ আগে বন্যায় সেটি ভেঙে গেলে তখন থেকেই পরিত্যক্ত হয়ে যায় পাকা সেতু। পরে আবারও বাঁশের সাঁকো নির্মাণ করে গ্রামবাসী। সর্বশেষ সেখানে ভেঙে পড়া পাকা সেতুর উপর সরকারি উদ্যোগে নির্মান করা হয় কাঠের সেতু, যার অবস্থাও এখন শোচনীয়।…

Read More

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার ঠিক আগমুহূর্তে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন এই সময়ে বিশ্বের সবচাইতে দ্রুতগতির বোলার নাহিদ রানা। গত জিম্বাবুয়ে সফরে পাওয়া চোটের কারণে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে যেখানে গতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করার কথা ছিল, সেখানে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করা নাহিদের না থাকা দলের জন্য অনেক বড় এক ক্ষতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ২৩ বছর বয়সী এই তরুণের মূল শক্তিই হলো তার তোলপাড় করা গতি। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম মাঠে নামেন তিনি। তবে…

Read More

প্রায় দেড়শ বছরের পুরোনো পাবনা পৌরসভার অবস্থা এখন শোচনীয়। এক যুগেরও বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা জরাজীর্ণ ভবনে চলছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এরপরও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই। ১৮৭৬ সালে তৈরি হওয়া এই পৌরসভা ১৯৮৯ সালে প্রথম শ্রেণির মর্যাদা পায়। কিন্তু এত বছরেও এখানকার নাগরিক সেবার কোনো উন্নতি হয়নি। আধুনিক সেবা দেওয়া তো দূরের কথা, সাধারণ কাজ চালাতেই হিমশিম খাচ্ছে এই পৌরসভা। সম্প্রতি পৌরসভার সেবার মান বাড়াতে প্রায় দেড় কোটি টাকা দিয়ে নতুন কয়েকটি গাড়ি কেনা হয়েছে। কিন্তু গাড়িগুলো নিরাপদে রাখার মতো কোনো গ্যারেজ বা শেড নেই। ফলে খোলা আকাশের…

Read More

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার দরকার নেই। সংসদের  আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় আছে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে। অপর দিকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসবে। তাই সংসদের আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাবে বলে আশা করা যায়। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে মামলা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এই মামলা হবে কিনা এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী। এছাড়া মন্ত্রিপরিষদের আগামী বৈঠকেই জাতীয় মানবাধিকার…

Read More

নারীর সঙ্গে ভিডিও ভাইরাল কাণ্ডে বিতর্কিত গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের জামায়াতের চিঠি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই। শুধু জাতীয় সংসদ বা স্পিকার বিষয়টি ইসিতে পাঠালে পর্যালোচনা ও শুনানি করে সিদ্ধান্ত নেবে ইসি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এই বহিষ্কারের চিঠি নির্বাচন কমিশনেও পাঠানো হয়। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। জামায়াতে ইসলামীর চিঠি নিয়ে আব্দুর রহমানেল…

Read More