Author: টাইমস রিপোর্ট

ক্ষমতায় আসার পাঁচ মাসের মাথায় নানামুখী চাপে পড়েছে বিএনপি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ফুটে ওঠেছে সমন্বয়হীনতা। এর সঙ্গে যোগ হয়েছে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীদের দূরত্বের পাশাপাশি মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সরকার পরিচালনা ও নানা সিদ্ধান্ত গ্রহণে তাদের মূল্যায়ন করা হচ্ছে না। একলা চলার নীতিতে চলছে বিএনপি। এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের অঙ্গীকার ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। রাজনৈতিক এই চাপের পাশাপাশি মাঠ পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রশাসনিক সমন্বয়হীনতা ঘিরে দানা বাঁধছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে শরিকদের ক্ষোভ প্রশমন ও রাজনৈতিক দূরত্ব কমাতে…

Read More

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। মঙ্গলবার সংগঠন দু’টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এজন্য সরকারি এ সংস্থাটি ট্যোবাকো এন্ড ট্যোবাকো প্রোডাক্ট টেকিনিক্যাল কমিটিও গঠন করেছে। অথচ এ কমিটিতে তামাক কোম্পানিকে যুক্ত করা হলেও সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংস্থাগুলোর কোন প্রতিনিধি রাখা হয়নি। এধরণের কমিটিতে তামাক কোম্পানির প্রতিনিধি রাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর লঙ্ঘন বলে জানায় প্রজ্ঞা ও আত্মা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,…

Read More

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিফাত রহমান শামীম ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। ১৮ আগস্ট তিনি ডিএমপির দায়িত্বভার অর্পণ করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এ কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে চরম…

Read More

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে অবসর দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। তার বিরুদ্ধে পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামান ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে মো. মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। পরদিন ৩০ এপ্রিল জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ওই অনুষ্ঠানে তার ইউনিফর্ম পরিহিত উপস্থিতির ছবি ও সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা…

Read More

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এবারই প্রথম স্বাস্থ্য খাতের বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.০১ শতাংশে উন্নীত হয়েছে, যা বিগত অর্থবছরে ছিল ০.৫৮ শতাংশ। একইসাথে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের অংশ ৫.৩ শতাংশ থেকে বেড়ে ৭.৪ শতাংশে পৌঁছেছে। প্রথম বাজেটেই স্বাস্থ্য খাতকে বিশেষভাবে অগ্রাধিকার প্রদান করায় সরকারকে ধন্যবাদ। স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি নানা কারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর কোন বিকল্প নেই। দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীরা এ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কারণ স্বাস্থ্যে বিনিয়োগ শুধু মানুষের…

Read More

বগুড়ার সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থানগড়ে এক আইনি রহস্যের জন্ম হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরে নির্মাণকাজ চালিয়ে যেতে আপিল করার অনুমতি চেয়ে আবেদন (‘লিভ-টু-আপিল’) করা হয়েছে এমন সব কর্মকর্তার নামে, যারা নিজেরা এই বিষয়ে কিছুই জানেন না। সংস্কৃতি বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), মহাস্থানগড় জাদুঘরের কাস্টোডিয়ান এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবেদনকারী হিসেবে দেখিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের শুনানি শুরু হয়েছে। অথচ তাদের কেউই এই আবেদন করার কথা স্বীকার করছেন না। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সমর্থনপুষ্ট একটি প্রকল্প। প্রাচীন পুণ্ড্রনগরের (মহাস্থানগড়) অভ্যন্তরে…

Read More

উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা শহর পাবনার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দীর্ঘদিনের দখল, দূষণ, ভরাট ও রক্ষণাবেক্ষণের অভাবে একের পর এক ঐতিহ্যবাহী এসব জলাধার এখন বিলীনের পথে। সম্প্রতি সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ জলাধারেরই বেহাল অবস্থা। ডিসি অফিসের পেছনে বাচ্চু স্মৃতি সড়কের পাশে প্রায় দুই শতাব্দী পুরোনো জামতলা জলাধার বা নীলকরদের পরিখা ইতোমধ্যে আংশিক ভরাট ও দখলের শিকার হয়েছে। বর্তমানে অবশিষ্ট অংশও জেলা প্রশাসকের কার্যালয়ের…

Read More

এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে সেজেছে ইতিহাসের সবচেয়ে বড় নাটকের মঞ্চ। বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের এই চূড়ান্ত লড়াই শুধু দুটি দেশের ট্রফি জয়ের যুদ্ধ নয়; এটি আসলে একটি বৃত্তপূরণের গল্প। এক মহাকাব্যের শেষ অধ্যায়ের সমান্তরালে অন্য এক নতুন রূপকথার সূচনা। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচের গৌরবময় সুর, অন্যদিকে সদ্য কৈশোর পেরোনো স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামালের রাজকীয় উত্থানের জয়গান। একজনের বিদায় আর আরেকজনের আগমন—যেন নিজের হাতেই এই ঐতিহাসিক ফাইনালের স্ক্রিপ্ট লিখেছেন ফুটবল দেবতা। বিংশ শতাব্দীর সেই অদ্ভুত ছবি: যখন ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের দেখা হয়েছিল ২০০৭ সালের এক হেমন্তের দিন। বার্সেলোনার ন্যু ক্যাম্পের ড্রেসিংরুমে ইউনিসেফের চ্যারিটি…

Read More

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এক অভূতপূর্ব উন্মাদনায় মাততে যাচ্ছে ঢাকা। রোববার রাতে এই মেগা ফাইনাল উদযাপন করতে রাজধানীতে কনসার্ট এবং বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সময় রোববার দিন পেরিয়ে মধ্যরাতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ। ফুটবলপ্রেমীরা লাইভ মিউজিক কনসার্ট উপভোগ করার পাশাপাশি বড় পর্দায় এই ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পাবেন। এই উৎসবকে আরও জমকালো করতে রাজধানীতে দুটি পৃথক কনসার্টে মূল আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী সঞ্জয় দেব। এই আয়োজনে আরও পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান। পাশাপাশি একটি ইভেন্টে মঞ্চ মাতাতে প্রস্তুত ডিজে তৃষা এবং ডিজে রিশাদ। বিশ্বকাপের তৃতীয়…

Read More

সেমিফাইনালের ক্ষত ভুলে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে এক ঐতিহাসিক ফুটবল রূপকথা লিখল ইংল্যান্ড ও ফ্রান্স। আক্রমণ ও প্রতি-আক্রমণের এক রোমাঞ্চকর গতিশীল ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছে থ্রি লায়নসরা। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটিই ইংল্যান্ডের সেরা সাফল্য। তবে ১০ গোলের এই ম্যাচে সবচেয়ে বড় ঘটনা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের ২ গোল, যা নিয়ে এবারের আসরে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো ১০। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার অনন্য ইতিহাস গড়ার পথে অনেকটাই এগিয়ে গেলেন তিনি। তার পেছনেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যার গোল সংখ্যা ৮। মেসির সামনে রয়েছে আর এক ম্যাচ, গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে…

Read More