Author: টাইমস রিপোর্ট

জুলাই আন্দোলনের বিরোধী আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কথা টাইমস অব বাংলাদেশ’কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এর আগে সোমবার ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন বিএনপি ও জামায়াতপন্থী শতাধিক শিক্ষক। স্মারকলিপিতে তারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে থাকা আওয়ামী লীগ ও বামপন্থী ২৩১ জন শিক্ষকের তালিকা হস্তান্তর করে তাদের শাস্তি ও শিক্ষকদের নীল দল নিষিদ্ধের দাবি জানান। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধপন্থী…

Read More

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। গভীর রাতে ঝুমঝুমপুর এলাকার চেকপোস্ট থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন রাজধানীর শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল, মতিঝিলের মোঃ শামিম এবং নোয়াখালী জেলার মোঃ সাফায়েত হোসেন। ইমনকে গ্রেপ্তারের জন্য যৌথভাবে অপারেশনে…

Read More

বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে আটক করে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। ‘টাইমস অব বাংলাদেশ’কে এ তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র বাহিনীর সূত্র। তবে আন্ত:বাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে বিষয়টি জানাবেন বলেন। ইলিয়াস আলী গুমের সময় মো. সাইফুর রহমান ছিলেন স্কোয়াড্রন লিডার। সে সময় তিনি র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিমান বাহিনীর এই কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

Read More

ভারতের দিকে তাক করে সর্বাধুনিক প্রযুক্তির ১১টি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। প্রভাবশালী টেলিভিশন চ্যানেল এনডিটিভির এই খবরে ভারতের সামরিক মহলে বেশ হৈচৈ পড়ে গেছে। এনডিটিভিকে উদ্ধৃত করে সেই খবর প্রচার করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, ভারত-চীন সীমান্তের খুব কাছে দুটি বিমানঘাঁটিতে জে-২০ স্টেলথ নামের এসব যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। বিশ্বের সামরিক জগতে ‘মাইটি ড্রাগন’ নামে পরিচিত এই যুদ্ধবিমান রাডারের নজর এড়াতে অত্যন্ত দক্ষ। এই বিমানে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্‌ড অ্যারে (এইএসএ) রাডার রয়েছে, যা একসঙ্গে একাধিক নিশানায় নজরদারি চালাতে পারে। আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি উপগ্রহচিত্রে ভারতের উত্তর লাদাখে দেশটির বিমান বাহিনীর ঘাঁটির ২৪৫ কিলোমিটার দূরে চীনের জিনজিয়াঙের হোটান বিমানঘাঁটিতে…

Read More

পুলিশের উপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। গতবছর ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের উপর হামলার মামলায় তাকে আসামি করা হয়। একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর গত ৩ জুন কারাগার থেকে ছাড়া পেয়ে সেদিনই গভীর রাতে বাসায় ফেরেন  আইভী। তবে এরপর তিনি জনসমক্ষে আসেননি। কারাগার থেকে মুক্তির পর মঙ্গলবার প্রথমবারের মতো মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে ফেরার…

Read More

আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরু‌ল ইসলাম ভূঁইয়া এক নতুন আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন। এক অভিনেত্রী তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই অভিনেত্রীর অভিযোগ, নজরুলের দেওয়া “অনৈতিক প্রস্তাব” প্রত্যাখ্যান করায় তার ওপর হামলা চালানো হয়। আবাসন খাতের এই ব্যবসায়ীর বিরুদ্ধে ওঠা ধারাবাহিক নানা অভিযোগের তালিকায় যুক্ত হলো এই নতুন অভিযোগ। এর আগেও তার বিরুদ্ধে কোটি কোটি টাকার ঋণখেলাপি, জমি দখল এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঢাকার খিলক্ষেত থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ইমন নামের এক ব্যক্তি মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের বিষয়ে আলোচনার কথা…

Read More

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৫ সালে দেশে ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে ৭৪৮টি, যা আগের বছরের তুলনায় ৫৩ দশমিক ৬ শতাংশ বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি গভীর জাতীয় সংকটে পরিণত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সংগঠনের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান জানান, ১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনার ভিত্তিতে এই সমীক্ষা পরিচালিত হয়েছে। তবে শুধু ধর্ষণ নয়, নারী ও শিশুদের ওপর সামগ্রিক…

Read More

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের মাঠজুড়ে এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত রয়েছেন চারা রোপণের কাজে। তবে আষাঢ় শেষ হয়ে শ্রাবণ শুরু হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না। কৃষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা আমন চাষের জন্য পর্যাপ্ত নয়। ফলে শুরুতেই আমন আবাদে গভীর নলকূপের পানির ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের উৎপাদন খরচ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকা এবং নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় গিয়ে দেখা যায় আমন চাষের নানা দৃশ্য। কোথাও জমিতে মই দেওয়া হচ্ছে, কোথাও গভীর নলকূপের পানি ছেড়ে জমিতে কাদা…

Read More

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। ভিডিওটি নিয়ে বিউটি রাণী একটি মহলের ট্রোলের শিকার হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ তার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। খোদ শিক্ষা প্রশাসনও ভিডিও তৈরি করায় তার কোনো অন্যায় দেখছে না। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সংবাদ ছড়িয়ে পড়লেও তারও কোনো সত্যতা মেলেনি। তবে ফেঞ্চুগঞ্জের কিছু মানুষ বিষয়টিকে নেতিবাচকভাবে প্রচার করছেন বলে অভিযোগ করেন বিউটি রাণী পাল। এরই মধ্যে তিনি একটি ফেসবুক পেজ ও পেজ পরিচালনাকারী ব্যক্তির বিরুদ্ধে থানায়…

Read More

সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বাতিল করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে গণমাধ্যম অধিকার বিষয়ক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)। সোমবার ভিারতের নয়া দিল্লি থেকে এক বিবৃতিতে সিপিজে এই দাবি জানায়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এই দুই সাংবাদিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন। ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়। মামলায় শাপলা চত্বরে ৫৮ জন মানুষ মারা যান বলে উল্লেখ রয়েছে। একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও সাবেক…

Read More