চলতি বিশ্বকাপ ফুটবলের হাইভোল্টেজ সেমিফাইনালে টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং দিদিয়ের দেশমের ফ্রান্স। ব্লকবাস্টার এই ম্যাচটিকে ফুটবল বিশ্ব ইতিমধ্যেই ‘ফাইনালের আগে ফাইনাল’ হিসেবে আখ্যায়িত করেছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে তারকাখচিত আক্রমণভাগের ওপর ভর করে সহজেই শেষ চারে পা রেখেছে ফ্রান্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ গোল করেছেন এমবাপ্পে। আক্রমণভাগে তাকে সাহায্য করছেন মাইকেল অলিসে, ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে এবং প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দুই তারকা ব্র্যাডলি বারকোলা ও দেসিরে দুয়ে। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের অধীনে নিজেদের চিরচেনা পজেশন-ভিত্তিক ফুটবল খেলে সেমিফাইনালে উঠেছে স্পেন। একক নৈপুণ্যের ওপর নির্ভর না করে দলগত শক্তির…
Author: টাইমস রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত্ব ৯টি ব্যাংকে গত ৩১ মে পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। রোববার সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের উত্তরে এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক। সংসদ অধিবেশনের প্রশ্নাত্তর পর্বে অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার লক্ষ্যে স্বল্পমেয়াদী, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যমান ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ করার পাশাপাশি…
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর অতিরিক্ত সময়ের ৩-১ গোলের জয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন রেফারি জোয়াও পিনহেইরোর সাথে তার একটি উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে প্রথমার্ধে, যখন সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে রেফারি পিনহেইরো নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। তবে রেফারির কথা বলার ধরন মেসির পছন্দ হয়নি। এনিয়ে আপত্তি জানান তিনি। ক্যামেরায় দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানান এবং ফ্রি-কিক নেওয়া শেষ হওয়ার পর আবারও রেফারির দিকে এগিয়ে যান। লিপ রিডারদের (ঠোঁটের…
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে সামরিক জান্তা নেতা মিন অং লাইং তার দুই শক্তিশালী প্রতিবেশী ভারত ও চীনে গুরুত্বপূর্ণ সফর শেষ করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার আন্তর্জাতিকভাবে যে নিঃসঙ্গ হয়ে পড়েছিল, সেই কূটনৈতিক জটিলতা কাটিয়ে নিজের অবস্থান শক্ত করতে তার জন্য এই সফর দুটি ছিল ভীষণ দরকারি। সফর বিশ্লেষণ এই দুই সফরের মধ্য দিয়ে মিয়ানমারের কূটনীতিতে একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ক্ষমতা দখলের পর ভারতে এটিই তার প্রথম সফর, আর চীনে গিয়েছেন তিনবার। তবে আগের সফরগুলোর সাথে এবারের বড় তফাৎ হলো—আগে তিনি চীনের বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে…
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিল স্পেন। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহালড়াইয়ের শেষ মুহূর্তের নাটকীয়তায় আরও একবার স্পেনের ত্রাতা হয়ে উঠলেন ‘সুপার-সাব’ মিকেল মেরিনো। ৮৮ মিনিটের মাথায় তার করা মহাগুরুত্বপূর্ণ গোলেই নিশ্চিত হয় লা রোজাদের শেষ চারের টিকিট, যেখানে ডালাসে তাদের মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ফ্রান্সের। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে মাঠ। ৩০ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। ডান প্রান্ত দিয়ে লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোর দারুণ রসায়নে বল পান দানি ওলমো। ওলমোর নেওয়া শট বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও, রিবাউন্ড থেকে চলন্ত বলেই বুলেট গতির…
আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৮ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এবং তার দলের সিনিয়র নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। তবে বাংলাদেশের রাজনৈতিক নেতারা এই ঘোষণাকে স্রেফ একটি “রাজনৈতিক স্টান্ট” রাজনৈতিক চালবাজি বলে মনে করছেন। দেড় মাসেরও কম সময় আগে, গত ২৩ মে, ‘টাইমস অব বাংলাদেশ’ প্রথম শেখ হাসিনার দেশে ফিরে আসার ইচ্ছার খবর দেয়। “বিচারের মুখোমুখি হতে চান হাসিনা” শিরোনামের সেই রিপোর্টে বলা হয়েছিল, দলের তৃণমূল কর্মীদের পাশে…
সায়মা ওয়াজেদ পুতুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং বিশ্বমঞ্চে অটিজম আন্দোলনের এক পরিচিত মুখ। স্বামী খন্দকার মাশরুর হোসেনের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবন শেষ করেছেন বিয়ে-বিচ্ছেদে। তবে খালি হাতে নয়, এই বিচ্ছেদের জন্য পেয়েছেন নগদ আড়াই লাখ ডলার, বর্তমান দরে যা তিন কোটি টাকার কিছু বেশি। নগদে এই ‘অল্প’ টাকা পেলেও স্থাবর সম্পত্তি হিসেবে পেয়েছেন মার্কিন মুল্লুকের ফ্লোরিডায় দুটি বাড়ি, যেগুলোর বর্তমান বাজারদর প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা। টাইমস অব বাংলাদেশের হাতে থাকা যুক্তরাষ্ট্রের সম্পত্তি-সংক্রান্ত সরকারি রেকর্ড এবং সংযুক্ত আরব আমিরাতের আদালতের নথিতে এসব তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনার কন্যা পুতুল আর খন্দকার মাশরুর দুজনেই কানাডার পাসপোর্টধারী,…
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে গঠিত হয় নতুন কমিটি। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও…
একসময় বর্ষায় থইথই করত পানি। চলত ট্রলার, বড় বড় নৌকা। নদীজুড়ে ছিল স্রোত, জেলেদের জালে উঠত নানা প্রজাতির মাছ। অথচ ১৬ কোটি টাকা ব্যয়ে পুনঃখননের কয়েক বছর পরও বর্ষার শুরুতেই পানিশূন্য হয়ে পড়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী গাজীখালী নদী। নদীর অধিকাংশ অংশজুড়ে এখন কচুরিপানার দখল, কোথাও কোথাও জমে থাকা বৃষ্টির পানি ছাড়া নেই স্বাভাবিক প্রবাহ। এতে নদী পুনঃখনন প্রকল্পের কার্যকারিতা ও সরকারি অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সাটুরিয়া উপজেলার বাসিন্দা আব্দুল মজিদ নদীর শুকিয়ে যাওয়া বুকের ওপর দাঁড়িয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘গাঙ কাটার পর থিকা পানি আহে না। আগে ট্রলার চলত, বড় বড় নৌকা চলত। নদী ভইরা যাইত…
বর্ষা এলেই মাদারীপুরের কালকিনি উপজেলার খুনের চর এলাকার মানুষের মনে শুরু হয় নদীভাঙনের আতঙ্ক। আড়িয়াল খাঁ নদের রাক্ষুসে রূপ থেকে বাঁচতে এখন একটি স্থায়ী বাঁধের জন্য আকুতি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চলতি বর্ষায় আড়িয়াল খাঁ নদ আবারও ভয়ংকর হয়ে উঠেছে। নদীর তীব্র স্রোতে কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের খুনের চর, সাহেবরামপুর, কয়ারিয়া ও মোল্লারহাটসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। চোখের সামনে নিজেদের ঘরবাড়ি, ফসলি জমি আর শেষ সম্বল নদীতে চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাছে শত শত পরিবার। সবচেয়ে বেশি ভাঙছে বাঁশগাড়ী ইউনিয়নের খুনের চর এলাকা। এছাড়া মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকাতেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে…

