Author: টাইমস রিপোর্ট

শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করতে নিবন্ধনের আইনি দায়িত্ব স্বাস্থ্যসেবা কেন্দ্রকে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত এক কর্মশালায় তারা এ আহ্বান জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রগতির জন্য জ্ঞান(প্রজ্ঞা) এই কর্মশালার আয়োজন করে। প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের ও কোঅর্ডিনেটর মাশিয়াত আবেদিন। কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, উত্তরাধিকার এবং ভোটাধিকারের মতো মৌলিক নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন অপরিহার্য।…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি সরকার। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনগুলোর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন করা হচ্ছে। বিএনপি ক্ষমতা গ্রহণের ঠিক পাঁচ মাসের মাথায় এই রদবদলের সিদ্ধান্ত সামনে এলো। এর আওতায় নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পাশাপাশি নিউইয়র্ক, নয়াদিল্লি, লন্ডন এবং জেনেভায় নতুন মিশন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক এবং লন্ডনের পদ দুটি রাজনৈতিক নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শীর্ষ পর্যায়ে নিয়োগ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া…

Read More

রাজধানীতে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় নাকাল হয়েছে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর-১০ এলাকা। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কাজীপাড়া ও শেওড়াপাড়ার বাসিন্দারা। কাজীপাড়ার বাসিন্দা রেহানা বেগম বলেন, ‘বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই আমাদের গলিতে হাঁটা যায় না। আমার সাত বছরের ছেলে জিনিয়াস স্কুলে পড়ে। বাসা থেকে বের হয়েই রাস্তায় পানি। ওকে নিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়। রিকশার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু জলাবদ্ধতার…

Read More

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে আবারও পাহাড়ধসে বসত ঘর চাপা পড়ে এক নারী মারা গেছেন। তার স্বামী ও সন্তানকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, টানা বৃষ্টিতে পাহাড়ধসে এলাকার বাসিন্দা জসিমউদ্দিনের ঘর মাটিতে চাপা পড়ে। এসময় ঘরে থাকা জসিমউদ্দিন, তার স্ত্রী নাসিমা আক্তার ও এক সন্তান ভেঙে পড়া ঘরের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা ঘরের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা নাসিমা আক্তারকে মৃত ঘোষণা…

Read More

বসবাসের যোগ্যতায় পৃথিবীর ১৭৩টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। ঢাকার পেছনে মাত্র দুটি শহর, একটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি, অন্যটি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। প্রতি বছরের মতো এবারও শহরগুলোর বাসযোগ্যতার এই বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোকে সূচক হিসেবে মূল্যায়ন করে এই তালিকা তৈরি করে ইআইইউ। এসব মূল্যায়নে ঢাকার স্কোর হয়েছে ৪২, আর টানা দ্বিতীয় বছরের মতো হয়েছে সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসেবে তৃতীয়। গত বছরের তালিকাতেও ১৭৩ শহরের মধ্যে ঢাকা ছিল ১৭১তম। এবার ৯৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রিয়ার…

Read More

উগ্রবাদে জড়িত সন্দেহে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তারের পর বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আদলে বাংলাদেশেও একই ধরনের সংগঠন গড়ে তোলার চেষ্টার তথ্য মিলেছে। এই চেষ্টায় জড়িতরা শরিয়াভিত্তিক মার্শাল আর্ট শেখানোর আড়ালে কর্মী সংগ্রহ করছে বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সংগঠনটির নাম ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএস। খুলনা ও যশোর অঞ্চলে ব্যাপকভাবে সক্রিয় সংগঠনটির নেতারা রাজধানীতেও মার্শাল আর্ট শেখানোর উদ্যোগ নিতে এসে আটক হয়েছেন। গত রোববার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে এফসিএসের ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সেদিনই তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে এফসিএসের…

Read More

টাঙ্গাইলের জিআই পণ্য মধুপুরের আনারসের অতুলনীয় স্বাদ ও সুঘ্রাণ ফেরাতে কৃষকেরা এখন অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত নিরাপদ আনারস চাষে ঝুঁকছেন। ভালো দাম পাওয়ায় পাহাড়ি অঞ্চলের চাষীদের মাঝে পরিবেশবান্ধব এই চাষ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে অসাধু চাষীরা অধিক লাভের আশায় মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করায় ঐতিহ্যবাহী এই ফলের সুনাম নষ্ট হতে বসেছিল। বাণিজ্যিক চাহিদাকে পুঁজি করে আনারসের আকার বড় করতে এবং অসময়ে বাজারজাত করতে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আসছিলেন কিছু চাষী। বিশেষ করে রমজানকে লক্ষ্য করে ছোট-বড় গাছে একসঙ্গে ফুল আনার জন্য ‘সিজার’ নামক এক ধরনের বিশেষ রাসায়নিক মিশ্রণ স্প্রে করা হয়। এরপর ফল দ্রুত…

Read More

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফিরতে অবশ্যই আইনগত কোনো বাধা নেই। ওনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। দেশের স্বাভাবিক সিআরপিসি’র যে প্রসিডিউর- সেটিই ওনি ফলো করবেন। বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে আছে। ছায়া মন্ত্রিসভা বিভিন্ন মন্ত্রণালয়ের ভুলভ্রান্তি তুলে ধরে সঠিক পরামর্শ দিলে সবাই একে স্বাগত জানাবে।

Read More

চলতি জুলাই মাসে উত্তর চীনের উপকূলীয় শহর চিংদাওয়ের নিকটবর্তী জলসীমা ও আকাশসীমায় যৌথ সামড়িক মহড়া চালাবে চীন ও রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার এ খবর দিয়েছে চায়না ডেইলি। খবরে আরও জানানো হয়, যৌথ মহড়া শেষ হওয়ার পর উভয় দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট জলসীমায় যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে। উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই কার্যক্রম চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার বার্ষিক সহযোগিতা পরিকল্পনারই একটি অংশ। যৌথভাবে বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবেলা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই মূলত এই যৌথ মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার বিকালে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ঘনিষ্ঠরা জানান, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বিকালে তিনি মারা যান। আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি…

Read More