পাবনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
পাবনায় ঈদগাহ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে ঈদগাহ মাঠ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়তে গিয়ে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।  ওই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষই এখনও কোন অভিযোগ দেয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad