ঈদের ছুটিতে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

ঈদের ছুটিতে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর
নরসিংদীর শিবপুরে ঘুরতে বের হয়ে বাসচাপায় তিন বন্ধু নিহত হন। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

নরসিংদীর শিবপুরে ঘুরতে বের হয়ে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলা ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি  জানায়,  নিহতরা হলেন-একই উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০) ও বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩)।

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে সাইফুল, অপু ও আশিক নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায় তাদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে পরে তিনিও মারা যান।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা জানান, নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad