‘অন্তর্বর্তী সরকারে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায়’

‘অন্তর্বর্তী সরকারে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায়’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

দেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে বলে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন– এমন মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি মনে করেন, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য দ্রুতই দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ প্যালেস হোটেলের লবিতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এতে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যারা নতুন শিল্প স্থাপন করতে চান বা ব্যবসা শুরু করতে চান, তারাও অপেক্ষা করছেন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য।’

‘যত দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, তত দ্রুত দেশের অর্থনীতিতে গতি ফিরবে, বিনিয়োগ বাড়বে, হবে কর্মসংস্থান তৈরি ও ব্যবসা-বাণিজ্যে প্রসার লাভ করবে’, যোগ করেন তিনি।

এ সময় চুয়াডাঙ্গা জেলায় একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্থাপন করার পরিকল্পনার কথা জানান মাহমুদ হাসান খান। সেখানে যেসব অদক্ষ যুবক-যুবতী কর্মসংস্থানের খোঁজে রয়েছেন, তাদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে। পরে তাদের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে চাকরির জন্য পাঠানোর আশা প্রকাশ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad