পরাজয়ে স্তব্ধ ফ্রান্স, রেফারিকে নিয়ে প্রশ্ন

পরাজয়ে স্তব্ধ ফ্রান্স, রেফারিকে নিয়ে প্রশ্ন
Advertisement
Advertisement

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্সের খেলোয়াড়রা ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাদের কোচ দিদিয়ের দেশম। ম্যাচ শেষে তিনি ম্যাচ রেফারি ইভান বার্টনকে নিয়েও তির্যক মন্তব্য করেন।

চলতি আসরের শেষ চারে ওঠার পথে দেশমের আক্রমণাত্মক ফরাসি দল সবাইকে মুগ্ধ করেছিল। ছয় ম্যাচে ১৬টি গোল করে তারা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা কিছু দলের সঙ্গে নিজেদের তুলনা করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল।

তবে স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্রান্সের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে। এই টুর্নামেন্টের পরই পদত্যাগ করতে যাওয়া দেশম হারের পর যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না।

টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হারের পরপরই দেশম বলেন, ‘অবশ্যই, এখানে অনেক হতাশা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়রা একেবারে ভেঙে পড়েছে কারণ আমাদের অনেক বড় লক্ষ্য ছিল। যদিও আমাদের বাস্তববাদী হতে হবে এবং এটা স্বীকার করতে হবে যে, ম্যাচটি দারুণভাবে নিয়ন্ত্রণে রাখা একটি দলের বিরুদ্ধে আমরা টেকনিক্যাল দিক থেকে এক ধাপ পিছিয়ে ছিলাম।’

আরও পড়ুন

দেশম বলেন, ‘তবে সবকিছুর আগে, এটি আমাদের নিজেদের ভুল। আমি কাউকে দোষারোপ করতে চাই না।’

নিজের খেলোয়াড়দের দোষ না দিলেও, রেফারি বার্টনকে খোঁচা মারতে ছাড়েননি দেশম। প্রথমার্ধে লুকাস দিনিয়ে স্পেনের লামিন ইয়ামালকে ফাউল করলে স্পেনকে পেনাল্টি দিয়েছিলেন এই রেফারি।

দেশম বলেন, ‘আমি একটি সুনির্দিষ্ট প্রশ্ন তুলব, তবে নিজেই এর উত্তর দেব না। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে দায়িত্ব পালন করার মতো যোগ্যতা কি এই রেফারির আছে?’

কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই ফরাসি কোচ বলেন, ‘আমি শুধু আজ আমরা হেরেছি বলেই এই কথাটি বলছি না। ম্যাচে বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন কিছু সিদ্ধান্ত ছিল যা তাদের পক্ষে গেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর