নিয়মের বাধায় আটকে গেল এক নারী শিক্ষার্থীর প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর কান্নার ভিডিও ভাইরাল হয়। রাজধানীর মিরপুরের ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়েশা পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আয়েশার সঙ্গে আসা তার খালা গণমাধ্যমকে জানান, আয়েশার বাবা নেই ও বৃহস্পতিবার সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে মেয়েটিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে…
Author: টাইমস রিপোর্ট
ইসরায়েল অধিকৃত জেরুজালেমসহ পশ্চিম তীরের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি জনপদ থেকে ব্যাপক হারে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর)। এ কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। ওএইচসিএইচআরের তথ্যমতে, মাসাফের ইয়াত্তা অঞ্চল থেকে ১২০০ ফিলিস্তিনি নাগরিকের জোরপূর্বক স্থানান্তরের আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের দপ্তরটি এক বিবৃতিতে জানায়, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকায় ফিলিস্তিনিদের সব ধরনের নির্মাণ ও পরিকল্পনার অনুমতি বাতিলের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক প্রশাসন। তাদের দাবি, ওই এলাকাটি সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। সংস্থাটি আরও জানায়, গত কয়েক মাসে ইসরায়েল ব্যাপকভাবে বাড়িঘর ভাঙচুর, ফিলিস্তিনি নাগরিক ও মানবাধিকারকর্মীদের নির্বিচার গ্রেপ্তার ও…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল চলমান রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য ফেব্রুয়ারি নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কারের যৌথ আন্দোলন।’ বিএনপির লিয়াজোঁ কমিটি এদিন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে। পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, ‘আমরা যারা দীর্ঘদিন ধরে এক সঙ্গে আন্দোলন করছি, কীভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব—সেটিই ছিল এ আলোচনার মূল বিষয়।’ উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তুষ্ট এবং ৩১ দফা সংস্কার এজেন্ডা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছে, যোগ করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা সবসময়ই একে অপরের সঙ্গে আমাদের…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুজনের মধ্যে একান্তে বৈঠক হয়েছে। এর ফলে সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানতে পারেনি সূত্র। তবে স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যায়। এর আগে, লন্ডনে ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে দুজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ১৯৫ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন…
বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। উপদেষ্টা হোসেন মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জেন্ডার সমতা ও যুব ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে ইউএনএফপিএ’র গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি কামকং-এর নেতৃত্বে ইউএনএফপিএ’র সঙ্গে সরকারের চলমান অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ার নাগরিক কামকং আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ সময়ে ইউএনএফপিএ’র নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। তিনি মাতৃ মৃত্যুর হার হ্রাস ও নারীদের গড় আয়ু বৃদ্ধিতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। ‘তিন শূন্য’র-মাতৃমৃত্যু রোধে শূন্য সহনীয়তা, পরিবার…
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠিত দেশের ৯৭৭ অবকাঠামো, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ওই সময়ে দেশের ৯৭৭টি অবকাঠামো, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও দলটির রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো তালিকায় দেখা যায়, ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে ৮০৮টির নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট ১৬৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৪টি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭টি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২০টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪টি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ৫টি, বাণিজ্য…
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর দেশে ভাইরাসটিতে মোট ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে বলেও বলা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে। মামলার দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার বুধবার মামলায় দণ্ডবিধির ১২০ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ যুক্ত করার আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম…
২০২৪ সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে বলে আদালতে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক এই সিইসি। হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। তিনি (হাবিবুল আউয়াল) পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন, ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। এদিকে, দিনের ভোট…

