Author: টাইমস রিপোর্ট

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। চার দিন আগে ভরিতে ১ হাজার ৬৬৮ টাকা দাম কমার পর এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এতে করে দুই দফায় সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমলো ৪ হাজার ২৯২ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের…

Read More

বাংলাদেশের কৃষিতে আধুনিক সেচপ্রযুক্তি আনার পথে আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি দূর করার দাবি জানিয়েছে শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের এ দাবি জানান। তিনি বলেন, ‘কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নেই, এমন লোক দায়িত্বে থাকায় কাস্টমসে হয়রানির শিকার হতে হচ্ছে। কৃষি যন্ত্রপাতি আমদানির বিষয়টি সহজ করা উচিত।’ মো. আবু তাহের জানান, চট্টগ্রাম বন্দরে আমদানি করা সেন্টার পিভট ইরিগেশন (সিপিআই) যন্ত্রপাতি কাস্টমসে অযাচিত হয়রানির শিকার হচ্ছে। কাস্টমস কর্মকর্তারা যন্ত্রটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে না দেখে বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে শুল্ক আরোপ করতে চাইছেন। এতে প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন ঘটছে এবং আর্থিক ক্ষতির মুখে…

Read More

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ ১৩৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ২৬ জুন বাংলাদেশের হিসাবে এ অর্থ জমা হয়েছে। ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃহস্পতিবার দিন শেষে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সেদিন রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো বাড়িয়েছেন। এই বাড়তি প্রবাসী আয় বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।…

Read More

ঝরে পড়া শিক্ষার্থীদেরকে সামাজিক ও আর্থিকভাবে উন্নত জীবন ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করার উদ্দেশে এবার ১৬ জেলায় ‘স্কিলফো’ কর্মসূচি শুরু করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও বাংলাদেশ সরকার। ইউনিসেফ বলছে, ‘বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (স্কিলফো)’ শিরোনামের এ পাইলট প্রকল্পের আওতায় প্রায় সাত হাজার কিশোর-কিশোরী উপকৃত হয়েছে।’ শনিবার রাজধানীর একটি হোটেলে স্কিল ফোকাসড লিটারেসি ফর আউট অব স্কুল অ্যাডোলেসসেন্ট প্রজেক্টের (স্কিলফো) পাইলট কার্যক্রম ও গবেষণার ভিডিও চিত্র প্রকাশ করে ইউনিসেফ। ইউনিসেফ বলছে, বর্তমানে প্রকল্পটি জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। ফলে দেশের ১৬ জেলার এক লাখের বেশি কিশোর-কিশোরীর সামনে নতুন সুযোগ আসছে। এই পরীক্ষামূলক উদ্যোগের মধ্য দিয়ে এক লাখের বেশি বিদ্যালয়বহির্ভূত…

Read More

করোনায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে সাতজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন সিলেটে ও আরেকজন চট্টগ্রামে মারা গেছেন। মৃতদের একজন একটি সরকারি হাসপাতালে ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।…

Read More

রাজধানী যাত্রাবাড়ী থানার ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) মো. শাহ নেওয়াজ জানান, জানা গেছে শুক্রবার রাতে দশটার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলে যোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজের সামনে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ইসরাত ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ইসরাত জাহান করবী…

Read More

কঠোর মুদ্রানীতি বজায় রাখা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রা ছাপিয়ে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংকে সাড়ে ৫২ হাজার কোটি টাকার সহায়তা সরবরাহ করেছে। শনিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এর মধ্যে বেশ কয়েকটি ভঙ্গুর প্রতিষ্ঠান রয়েছে যা, একীভূত করার পরিকল্পনা করছে সরকার। খবর ইউএনবির। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। উল্লেখযোগ্যভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক…

Read More

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৭ জুন শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আরবি ‘আশারা’শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে…

Read More

বৈশ্বিক শান্তি সূচকে এবার ৩০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের সর্বশেষ শান্তি সূচক অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২৩তম। গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই)–২০২৫ এর শান্তি সূচক প্রকাশ করেছে। চলতি বছরের জুন মাসেই এ সূচকটি প্রকাশিত হয়। আইইপি হলো ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস নামক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। তারা বিশ্ব শান্তি সূচক প্রকাশ করে থাকে। এই সূচকটি বিশ্বের বিভিন্ন দেশের শান্তিপূর্ণ অবস্থা পরিমাপ করে। এ প্রতিবেদন দেখা যায়, বৈশ্বিক শান্তি সূচকে ২ দশমিক ৩১৮ স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২৩তম স্থানে।…

Read More

অর্থ উপদেষ্টার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের অর্ধদিবস কলমবিরতি ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। টানা চতুর্থ দিনের উত্তাল পরিস্থিতি আরও বড় উত্তেজনার দিকে গড়ায়—আন্তর্জাতিক যাত্রীদের সেবা ব্যতীত সব ধরনের রাজস্ব সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার হুমকি দেখা দেয়। কারণ, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ চেয়ারম্যান অপসারণের দাবিতে অনড় রয়েছে। পরিষদ জানায়, দাবি পূ রণ না হলে শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির পাশাপাশি ঢাকায় ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে দেশজুড়ে সব সহকর্মীদের যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিসিএস (ট্যাক্স) ও বিসিএস (কাস্টমস ও ভ্যাট)…

Read More