লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চণ্ডীপুর ইউনিয়নের উত্তর হাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহসিন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং কালুপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুরে বাড়ির পাশের বিলে বন্ধুদের সঙ্গে পানিতে খেলতে নামে মাহসিন। সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। সঙ্গে থাকা অন্যরা উঠে আসতে পারলেও মাহসিন নিখোঁজ থাকে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনে আইনি কোনো বাধা নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad