হবিগঞ্জে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর উমেদনগর পুরানহাটি এলাকার সামছুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী জানান, নিহতের বিরুদ্ধে থানায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad