আওয়ামী লীগের কাউকে জামায়াতে আনতে অনুমতি লাগবে: শফিকুর

আওয়ামী লীগের কাউকে জামায়াতে আনতে অনুমতি লাগবে: শফিকুর
শফিকুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগের কাউকে জামায়াতে আনতে অনুমতি লাগবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি; পক্ষান্তরে এখনো হুমকি-ধামকি দিয়ে আসছে।’

শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জামায়াতের আমির রেজাউল করিম।

রাজনীতির পরিবেশ নিয়ে বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘রাজনীতি একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা এবং এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই।’

আরও পড়ুন

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বাগেরহাট থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad