সাভারে পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু
মনোয়ার হোসেন বকশী। ফাইল ছবি
Advertisement
Advertisement

সাভারে পুলিশের তাড়া খেয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ার হোসেন বকশীর মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল কেন্দ্রের আবাসিক এলাকায় তাদের পাঁচতলা ভবনের চারতলার বাসায় প্রবেশ করে তল্লাশি চালায়। পুলিশ তার দুই ছেলে ও নাতি শাহরিয়ার কবির সৌমিককে খোঁজাখুঁজি করে।

এ সময় এক পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান এবং এর কিছুক্ষণ পরেই নিচে বিকট শব্দ হয়। নিচে নেমে পরিবারের সদস্য ও পুলিশ মনোয়ার হোসেনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, এ দৃশ্য দেখে পুলিশ তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ছেলে হত্যার বিচার দাবি করেছেন।

আরও পড়ুন

ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রংপুরের পীরগাছা এলাকায় নিহতের ভাগনে শাহরিয়ার কবির সৌমিকের বিরুদ্ধে ১৫ বছর বয়সের এক মেয়েকে অপহরণের মামলা রয়েছে। ওই মামলায় মামা মনোয়ার হোসেন বকশীও আসামি ছিলেন।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মনোরঞ্জন বর্মন সাভার মডেল থানার রিকুইজিশন নিয়ে একজন এসআইসহ আসামিকে ধরতে যান। এ সময় আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। পীরগাছা থানা পুলিশ টিমের তড়িঘড়ি করে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করে ওসি বলেন, ‘তাদের এভাবে চলে যাওয়া ঠিক হয়নি।’

এদিকে ঘটনাটি তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad