জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সর্বোত্তম স্থানে ভোটকেন্দ্র স্থাপন অত্যাবশ্যক। ব্যক্তি/গোষ্ঠী/দলের প্রভাববিহীন ও ভোটারদের ভোট প্রদানের সার্বিক সুযোগ-সুবিধা অনুযায়ী ভোটকেন্দ্রের স্থান নির্ধারণের উপর সুষ্ঠু নির্বাচন বহুলাংশে নির্ভরশীল। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮ অনুচ্ছেদের বিধান অনুসারে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুসারে ভোটকেন্দ্রের স্থান নির্ধারণ করা এবং তার চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর অর্পিত। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জাতীয় সংসদ…
Author: টাইমস রিপোর্ট
জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তির’ চেক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। প্রধান উপদেষ্টার হাত থেকে বৃত্তির চেক নেওয়া শিক্ষার্থীরা হলেন—জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হাবীবা আক্তার, তেজগাঁও সরকারি কলেজের এস এম আবু তালেব ও ঢাকা কমার্স কলেজের খন্দকার মাহমুদুল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বৃত্তির অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ…
সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) বাংলাদেশের জন্য উপযুক্ত কি না, তা রাজনৈতিক দলগুলোকে বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের বিধান রয়েছে। তবে বিদ্যমান বাস্তবতায় ও ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এ ব্যবস্থাটি কতটা উপযোগী তা ভেবে দেখার জন্য সবার প্রতি অনুরোধ রাখব।’ মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকায় বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন…
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। কিন্তু অনেক দল মনে করে, ক্ষমতায় যেতে পারে-তারা তো কিছুই মানতে চায় না। তিনি বলেন, ‘বিভেদ তৈরি হয়, এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।’ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮-২০২৪)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নুর বলেন, ‘গত কয়েকদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যা বলছেন, তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যে আমরা হতাশ। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণঅধিকার পরিষদ আপস করবে না।’ অনেকেই আবার…
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে দ্রুত বিচার, ভুক্তভোগীদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও তাদের পরিবাররকে সম্মানজনক পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক যাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনকাল গণতন্ত্র ধ্বংসের চেষ্টা, নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন শুরু হয়েছে।’ বিএনপি নেত্রী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি…
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ১৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব শনাক্ত হয়েছে। তবে, এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। আর দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার সম্প্রতি অনেক বেড়েছে। একই সঙ্গে মৃত্যুও। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৬ জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে বিভাগটিতে আক্রান্ত হয় সর্বোচ্চ ১৬৩ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩৮৬ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ জন। আর ঢাকার…
দেশে ডেঙ্গু জ্বরের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। দক্ষিণাঞ্চলের জলবায়ু-সংবেদনশীল জেলাগুলোতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এক-তৃতীয়াংশই এখন বরগুনা জেলায়। বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যব্যবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে। মে ও জুন মাসে বরগুনায় ২ হাজার ৮৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। অনিয়মিত বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা, অপরিকল্পিত পানি সংরক্ষণ এবং অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে এডিস মশার বংশবিস্তার উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে, যার ফলে বরগুনা হয়ে উঠেছে দেশের ডেঙ্গু সংকটের কেন্দ্রবিন্দু। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বরিশাল বিভাগকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সহায়তা দিতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি বরগুনায় জরুরি স্বাস্থ্যসেবা…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, ‘আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতির বিষয়েই মূলত কথা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা সময়মতো নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকেই নির্বাচনের তারিখ ও তফসিল জানতে পারবেন।‘ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দিয়েছেন তিনি। সিইসি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত কি না বলেও প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। ভোটের প্রস্তুতি এখন ফুল গিয়ারে চলছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।’ এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারব। এ ছাড়া রংপুরে ৩০টি স্কুল সংস্কার করার বিষয়ে অনুমোদন…

