Author: টাইমস রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে এই মৃত্যুর ঘটনা ঘটে। আর আক্রান্তের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩৫২ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে…

Read More

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরাবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির মুখে অচলাবস্থা তৈরি হলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপুরের মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের। তবে, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন।শনিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ চলছে। এরই মধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর এখন মুল কাজ হল সবাই মিলে দেশকে গড়তে হবে। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। এখন কাজ হল সবাই মিলে দেশ গড়ার।’ শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফকরুল আরও বলেন, ‘আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের মধ্যে অন্যতম। আমরা আন্দোলন করেছি এবং রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছি, যা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন বয়ে আনবে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসাবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে।’ বৃহস্পতিবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থান করছে ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা নিপীড়ণের শিকার হয়ে নিজ দেশের আবাস ছেড়ে বাংলাদেশে শরণার্থী হয়েছে, বাণীতে যোগ করেন তিনি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে ডামি আওয়ামী সরকারের কোন কার্যকর উদ্যোগ নেই। রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ববাসীর কাছে একটি পরিষ্কার বার্তা দিতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১২১ জন সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিক। বৃহস্পতিবার কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শামস সাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়েছে জানতে পেরে, আমরা-দেশের বিভিন্ন অঙ্গনের সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিকরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। শিল্পকর্মটি শিল্পী মণীন্দ্র পালের নির্মিত এবং তা প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নাচের মুদ্রা থেকে অনুপ্রাণিত। এটি সাধারণ কোনো শিল্পকর্ম নয়, আমাদের ললিতকলার ধারক এবং…

Read More

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদে আসন নির্ধারণে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন বেমানান। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে কোনো সিদ্ধান্ত নিতে সরকারকে দুর্ভোগ পোহাতে হবে।’ তিনি বলেন, ‘অনেক ফেডারেল রাষ্ট্রে এ পদ্ধতির নির্বাচন আছে। কিন্তু বাংলাদেশ কোনো ফেডারেল রাষ্ট্র না, এটি রিপাবলিক রাষ্ট্র। বেশ কিছু রিপাবলিক রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন থাকলেও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে এ পদ্ধতি একেবারেই বেমানান।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংসদে আইন পাস করতে গেলে কিংবা সংবিধান সংশোধন করতে গেলে দুই তৃতীয়াংশের ভোট দরকার হবে। এ পদ্ধতিতে…

Read More

ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই হামলার কথা জানিয়েছে। আইআরজিসি জানায়, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। ড্রোন অভিযান চলমান রয়েছে, যেখানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে, জানায় আইআরজিসি। বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক ও সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে। ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল…

Read More

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ সেনাবাহিনী৷ তবে সরকার নির্দেশনা দিলে সে অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত তারা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, এখনো সরকারের পক্ষ থেকে অফিশিয়াল কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব।’ ‘মব ভায়োলেন্স’ বিষয়ে তিনি বলেন, ‘মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে্। আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। রংপুরের ঘটনাটিতে যে মব ভায়োলেন্স ঘটেছিল সেখানে…

Read More

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করতে সংবিধান সংশোধনে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। তবে নতুন নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনো ঐকমত্যে পৌছানো যায়নি বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে সমাপনী ব্রিফিংয়ে এসব কথা বলেন আলী রীয়াজ। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আলী রীয়াজ বলেন, ‘সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চান সবাই। তবে নতুন প্রক্রিয়ার প্রায় পুরোটাই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার…

Read More

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব সংক্রমণ শনাক্ত হয়। এই সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন সাতজন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

Read More