নেত্রকোনায় জমি চাষ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৮

নেত্রকোনায় জমি চাষ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৮
ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে আহত একজন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন–পালগাঁও গ্রামের আ. আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২), জাকিরুল ইসলাম (২৬) এবং নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল (৩৫) ও রিনা আক্তার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন থেকে চার দিন আগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে পালগাঁও ও নলজুরী গ্রামের দুই কৃষকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও ক্ষোভ থেকে যায়।

আরও পড়ুন

এরই জেরে রোববার সকালে উভয় গ্রামের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad