ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। আর বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। চলতি সপ্তাহে একজনসহ এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক…
Author: টাইমস রিপোর্ট
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বুধবার আলোচনায় অংশ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’ এর আগে এদিনের বৈঠকটি ‘বয়কট’ করে জামায়াতে ইসলামী। লন্ডনে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতির প্রতিবাদ জানাতেই জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠক বর্জন করে দলটি বলে জানা গেছে। লন্ডনে বিএনপির সঙ্গে সরকারের যৌথ বিবৃতি জামায়াতের মনোমালিন্যের কারণ কি না এর জবাবে শফিক বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরনের যৌথ বিবৃতি দেওয়া হয়। এ নিয়ে কোনো ধরনের…
লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণা দেওয়ার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ‘বয়কট’ করেছে জামায়াত ইসলামী। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেননি তারা। এদিন সকালে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। একটু দেরিতে বৈঠক শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আসনের পাশের আসনটি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয়। তবে তা খালি দেখা…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে।’ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিআইডি) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনা প্রতিরোধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে (আইসিপিপিইডি) বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। তবে এ ক্ষেত্রে এখনো অনেক কিছু করার রয়েছে বলেও মন্তব্য করেন। তারা…
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ইরানে বসবাসকারী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাদের স্বজনদের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থাপন করা হটলাইনে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হটলাইন নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপে যে কেউ যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান-হটলাইন (১) +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ (২) +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির…
করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তি ঢাকা বিভাগের একজন নারী। তার বয়স ৮১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯…
অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এরা সংস্কারের কথা বলে, কিন্তু বাজেটে তার প্রতিফলন নেই। অর্থনীতিতে নেই, পুলিশের কোনো সংস্কার হচ্ছে না, শিক্ষায় নেই, কোথাও নেই। তাহলে এই সংস্কারটা কী?’ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মান্না। ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘টাস্কফোর্স আছে, কিন্তু তার কোনো মূল্য নেই। পুলিশ বা প্রশাসনে কী সংস্কার হচ্ছে, সেটাও জানানো হচ্ছে না। কোনো কমিটি পর্যন্ত নেই। তাই প্রশ্ন জাগে, এই কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য?’…
ঈদ মানেই আনন্দ। এ আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রচার হয় নানা গল্প আর আমেজের নাটক, যার বেশিরভাগই থাকে হাস্যরস, রোমান্স আর থ্রিলারে ভরপুর। এসবের ভিড়ে আলাদা করে দাগ কাটে ব্যতিক্রম ধর্মী কিছু কাজ। এবারের ঈদুল আজহায় প্রচার হওয়া তেমনি একটি নাটক ‘সম্মান’। একজন নীতিবান শিক্ষক ও তার প্রতি এক আদর্শ ছাত্রের সম্মান দেখা প্রদর্শন করার গল্প নিয়ে তৈরি হয়েছে এ নাটক। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন তপু খান। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া এই নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তার ছাত্রের ভূমিকায় আছেন ফারহান আহমেদ জোভান। তার…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৯। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯১ জন। চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩…

