কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
Advertisement
Advertisement

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালেই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর অফিসে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ভূমি অফিসেও যান এবং সেখানকার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনগণকে স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad