তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নেতৃবৃন্দের সঙ্গে টাইমস অব বাংলাদেশের শুভেচ্ছা বিনিময় হয়েছে।
বৃহস্পতিবার কারওয়ান বাজারের ব্যাসিস কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রোথ টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বর্তমানে বেসিসের স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান (অ্যাক্সেস টু ফাইন্যান্স অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং) মো. শহিদুল ইসলাম খান, ব্যাসিসের সদস্য এবং অ্যাটোভা টেকনোলজির ফাউন্ডার ও সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস আলম, লেম্মেসে লিমিটেডের ডিরেক্টর জুয়েল, বেসিস অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. রওশন কামাল এবং টাইমস অব বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক নাহিদ হোসেন।


