Author: টাইমস রিপোর্ট

বীর মুক্তিযোদ্ধা, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। রোববার বিকেল ৫টা ১০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মোস্তফা মহসিনের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন বিএনপির এই দুই নেতা। তিনি ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মীর জাহান ও মায়ের নাম রাহেলা খাতুন। মোস্তফা মোহসীন মন্টু ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের ((বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে তারা অনেক বেশি সক্রিয়। তিনি বলেন, সেবাগ্রহীতাদের মারবে, সরকার এমন পুলিশ চাচ্ছে না। তা ছাড়া, এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।’ রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে সচল হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কে বলল সচল হয়নি? এখন সচল যদি আগের ১৫ বছরের মতো ভাবা হয় যে, গেলে দুটি পিট্টি মারলেই পুলিশ খুব সচল, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি, যারা সবার সঙ্গে ভালো…

Read More

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। তিনি রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শনিবার নির্বাচনী বোর্ড বিজিএমইএ পর্ষদ ২০২৫-২০২৭ সেশনের জন্য কার্যনির্বাহী পদ বণ্টন সম্পন্ন করে। নির্বাচিত পরিচালকরা বিজিএমইএর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের জন্য ভোট দেন। গত ৩১ মে পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি (প্রথম) নির্বাচিত হয়েছেন সেলিম রহমান ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইনামুল হক খান। এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ রফিক চৌধুরী নির্বাচিত হয়েছেন। গত ৩১ মে…

Read More

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল থাকা ৯ আসামি আপিল করেছেন। আর যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা অপর এক আসামি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গত মাসে ও চলতি মাসে এসব আপিল ও লিভ টু আপিল করা হয়। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে গত ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। গত এপ্রিল মাসের শেষ দিকে ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মোর্শেদ অমর্ত্য ইসলাম…

Read More

দেশে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে এমন পরিস্থিতির মধ্যেই অতি ভারী বর্ষণ ও পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে…

Read More

লিঙ্গসমতায় বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ২৪তম স্থানে উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার ওপরে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৫ সালের লিঙ্গ বৈষম্য সূচকে ৭৭ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে বাংলাদেশ এ অবস্থান অর্জন করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’-এ লিঙ্গসমতায় বাংলাদেশের এই অগ্রগতির চিত্র উঠে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে ১১ জুন প্রতিবেদনটি প্রকাশিত হয়। এ বছরের সূচকেও প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড। এ নিয়ে দেশটি টানা ১৬ বছর ধরে সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে। এ সূচকে সবার শেষে, ১৪৮তম, রয়েছে পাকিস্তান। ভারতের অবস্থান ১৩১তম। সূচকের শীর্ষ ৫০টি দেশের মধ্যে…

Read More

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, এই প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর ডিজিটালাইজেশনের…

Read More

মামলার প্রবহমান ও অস্বাভাবিক চাপ কমানোর জন্য আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এ লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আদালতে মামলার যে অস্বাভাবিক চাপ, তা শুধু বিচারিক কাঠামোকে নয়, ন্যায়বিচার প্রাপ্তির সম্ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। নতুন মামলার চাপ কমানো সময়ের দাবি। এ চাপ কমাতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে আরও গুরুত্ব দিতে হবে। এজন্য মামলা দায়েরের পূর্বে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ।’ শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সম্মেলন কক্ষে ‘আইনগত সহায়তা প্রদান আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’এর খসড়া নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা…

Read More

ইরানে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশান্তির প্রতি ঝুঁকি তৈরি হলো। আর নিরাপত্তার ক্ষেত্রে এ হামলার প্রভাব হবে সুদূরপ্রসারী।’ এ ঘটনায় সব পক্ষকে সংযত থাকা ও উত্তেজনা বাড়ায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে  কূটনৈতিক পন্থায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তৎপর হতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে বাংলাদেশ।

Read More

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও একজন পিজি রেসিডেন্ট। আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিমানটি মাত্র…

Read More