Author: টাইমস রিপোর্ট

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেয়। ১৮ জুন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক বিমান তরফদার তাদের কারাগারে রাখার আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করে আদালত। ২০২৪ সালের ২৭ অক্টোবর সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ১৮ নভেম্বর রাজধানীর নিজ বাসা থেকে বাবুল চাখারীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ২০২৩…

Read More

উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা  বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।’  যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে, যোগ করেন তিনি। এর আগে সকালে, বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে…

Read More

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো.জুয়েল রানার আদালত এই আদেশ দেয়। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহিন, সপ্না খানম তার জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, ‘হত্যা মামলায় কাউকে গ্রেফতার করতে হলে কিছু কারণ থাকতে হবে। আসামিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে ও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর ও দৃশ্যমান সংস্কার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় সংস্কার জোট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘জুলাই সনদ-সংস্কার, বিচার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব প্রস্তাব দেওয়া হয়। জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী (অব.) প্রস্তাবগুলো ঘোষণা করেন। এই জোটে অন্তর্ভুক্ত রয়েছে ৪টি জোট ও ৩৫টি রাজনৈতিক দল। প্রস্তাবগুলো হল-১. সংস্কার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে জুলাই-আগস্টের স্পিরিট ধারনকারী ব্যক্তিদের দ্বারা সরকার পূনরায় গঠন করতে হবে। ২. কালক্ষেপণ না করে ৫ আগস্ট বিজয়ের বর্ষপূর্তির আগেই সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। ৩. অন্তর্বর্তী সরকার…

Read More

বর্তমান বিশ্বে ডিজিটাল অর্থনীতি ও আউটসোর্সিং শিল্পের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে আয়োজিত বিপিও সামিট বাংলাদেশ ২০২৫ দেশের তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থানের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। ঢাকার সেনা প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সম্মেলনটি শনিবার শুরু হয়ে রোববার শেষ হবে। এই সামিট আয়োজন করে বাক্কো (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং), আইসিটি বিভাগ, বিটিআরসি, এবং বাণিজ্য মন্ত্রণালয়। বিপিও সামিটে প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ‘বিপিও সামিট কেবল একটি শিল্প সম্মেলন নয়, এটি একটি জাতীয় মঞ্চ যেখানে প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং ধারাবাহিক চেতনার সম্মেলনে তৈরি হচ্ছে নতুন…

Read More

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সম্মেলন শেষ হয়েছে। এ সম্মেলনের লক্ষ্য ছিল আন্তবিভাগীয় কোলাবোরেশন জোরদার করা এবং বায়োটেকনোলজি গবেষণা ও প্রয়োগের অগ্রগতি তুলে ধরা। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক অগ্রগতি ও সামাজিক উন্নয়ন এক সঙ্গে এগিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে তিনি দেশের উঠতি চ্যালেঞ্জগুলো ও দুর্বল গবেষণা অবকাঠামো মোকাবেলায় বুদ্ধিমত্তা, সহনশীলতা এবং লক্ষ্যনিষ্ঠ মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সেস এর ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার বলেন, বাস্তব…

Read More

জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা বাড়াতে ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার আন্তর্জাতিক এই দাতা সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহযোগিতা দেশের আর্থিক খাতে করপোরেট সুশাসন ও স্থিতিশীলতা বাড়াতেও ভূমিকা রাখবে। বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গায়েল মার্টিন বলেন, ‘সরকারি অর্থ কীভাবে ব্যবস্থাপনা করা হয়, বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলোকে আরও উন্মক্ত ও জবাবদিহিতার মধ্যে রাখতে সরকার বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিচ্ছে, যাতে তারা মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে পারে।’ তিনি বলেন, ‘শক্তিশালী ও জনবান্ধব অর্থনীতির জন্য…

Read More

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে এই মৃত্যুর ঘটনা ঘটে। আর আক্রান্তের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩৫২ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে…

Read More

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরাবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির মুখে অচলাবস্থা তৈরি হলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপুরের মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের। তবে, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন।শনিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ চলছে। এরই মধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর এখন মুল কাজ হল সবাই মিলে দেশকে গড়তে হবে। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। এখন কাজ হল সবাই মিলে দেশ গড়ার।’ শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফকরুল আরও বলেন, ‘আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের মধ্যে অন্যতম। আমরা আন্দোলন করেছি এবং রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছি, যা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন বয়ে আনবে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের…

Read More