প্রধানমন্ত্রী বরিশাল যাচ্ছেন সোমবার

প্রধানমন্ত্রী বরিশাল যাচ্ছেন সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বরিশাল যাচ্ছেন। সেখানে তিনি বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সেখানে তার বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে–গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল-বাটাজোর খালে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নির্বাচনের পর বরিশালে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর