সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। ফাইল ছবি
Advertisement
Advertisement

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো.জুয়েল রানার আদালত এই আদেশ দেয়।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহিন, সপ্না খানম তার জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে আইনজীবীরা বলেন, ‘হত্যা মামলায় কাউকে গ্রেফতার করতে হলে কিছু কারণ থাকতে হবে। আসামিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে ও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি পুলিশের একজন আইজিপি। অসুস্থ ব্যক্তি। এই মামলার সঙ্গে কোন সম্পৃক্ততা নেই। সব আসামি আইনের দৃষ্টিতে সমান।’

একই ক্যাটাগরির মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেপ্তারের একদিনের মাথায় নায়িকা নুসরাত ফারিয়াও জামিন পেয়েছেন। তাই যেকোনো শর্তে আসামির জামিনের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ২০ জুন সন্ধ্যায় বেইলি রোডের একটি বাসা থেকে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad