মঞ্চে নান্দনিকের ৪৮ বছর

মঞ্চে নান্দনিকের ৪৮ বছর
Advertisement
Advertisement

১৯৭৭ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় নান্দনিক নাট্য সম্প্রদায়। নানা চড়াই উৎরাই পার করে দলটি তাদের নাট্যচর্চা করেছে। ‘আমার সোনার হরিণ চাই’ নাটক দিয়ে পথচলা শুরু। এরপর ‘রক্তকরবী’, ‘শাস্তি’, ‘নৃপতি’, ‘ক্লিওপেট্রা’, ‘মহাবিদ্রোহ’ ও ‘সম্রাট বাহাদুর শাহ জাফর’সহ বিভিন্ন প্রযোজনা সফল মঞ্চায়ন করেছে। এ বছর দলটি ৪৮ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষ্যে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সোমবার(২০ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

দলটির বর্তমান প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, ‘শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল দেশ-বিদেশের নান্দনিক নাটক মঞ্চে নিয়ে আসা। আমাদের প্রোডাকশন সংখ্যা কম কিন্তু গুণগত মানে আমরা কখনোই ছাড় দেইনি। আমরা যে স্বপ্ন নিয়ে থিয়েটার শুরু করেছিলাম বিভিন্ন পরিস্থিতিতে হয়তো সেটা পূরণ হয়নি, তবে আমি বিশ্বাস করি দলের তরুণ সদস্যরা দলকে আরো সামনে এগিয়ে নিবে।’

দলের প্রযোজনা ব্যবস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নান্দনিক মঞ্চ নাটকের পাশাপাশি সম্প্রতি চলচ্চিত্র নির্মাণ করছে দলের সদস্যরা সেই চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমার মত একজন জুনিয়র সদস্যকে সেই চলচ্চিত্র নির্মানের দায়িত্ব দিয়েছেন। দলের এই ভূমিকা থেকেই বোঝা যায় দলের যে সদস্য যে কাজের যোগ্য তাকে সেই কাজ দিতে কোন কার্পণ্য করেনা। নান্দনিক নাট্য সম্প্রদায় সংগঠন হিসেবে টিকে থাকবে তার নান্দনিক কর্ম দিয়ে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad