র‍্যাবের পোশাকে ডাকাতিতে উদ্বিগ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা

র‍্যাবের পোশাকে ডাকাতিতে উদ্বিগ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা
রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা। ছবি ইউএনবি
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে তারা অনেক বেশি সক্রিয়।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের মারবে, সরকার এমন পুলিশ চাচ্ছে না। তা ছাড়া, এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।’

রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে সচল হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কে বলল সচল হয়নি? এখন সচল যদি আগের ১৫ বছরের মতো ভাবা হয় যে, গেলে দুটি পিট্টি মারলেই পুলিশ খুব সচল, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি, যারা সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘যদি ভাবা হয় পুলিশের কাজ হবে দুটি বাড়ি মারা, লাথি মারা-ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। এখনের পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়।’

র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র‍্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটার সঙ্গে যেই জড়িত যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি।’

ভারতের পুশইনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ভারতে আমাদের যে হাইকমিশনার আছেন, তিনিও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, প্রোপার চ্যানেলে পাঠাও আমরা নেব।’

নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তারা যে সময় ঘোষণা করবে, আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় প্রস্তুত, যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad