নারায়ণগঞ্জে মাছের জালে উঠে এল লুট হওয়া শর্টগান

নারায়ণগঞ্জে মাছের জালে উঠে এল লুট হওয়া শর্টগান
উদ্ধার করা থানা থেকে লুট যাওয়া শর্টগান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান উঠে এসেছে। সোমবার সকাল আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ জালে একটি শর্টগান উঠে আসে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন কেন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad