Author: টাইমস রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানি ও ভয় দেখানোর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন নীলা ইস্রাফিল। এনসিপির বহুল আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল নীরবতা ভেঙে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তুলে ধরেছেন নিজের অবস্থান। শ্বশুর সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগ নিয়েও কথা বলেছেন তিনি। কীভাবে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এমনকি দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বিরুদ্ধেও- তা উল্লেখ করে নীলা নিজেকে ‘একজন যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। কেউ তার পাশে না দাঁড়ালেও তিনি একাই লড়াই চালিয়ে যাবেন বলে জানান। তিনি বলেন, ‘আমি সবসময় অস্বস্তি বোধ করতাম ও…

Read More

সম্প্রতি দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সরকারের দেওয়া হিসাবে এমন চিত্রই উঠে এসেছে। এ সময়ে সারা দেশে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। তবে কারো মৃত্যু হয়নি। এদিকে বেশ কয়েকদিন ধরে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৩ জন। চলতি সপ্তাহে একজনসহ এ বছর আক্রান্ত…

Read More

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংসদীয় নির্বাচন আচরণবিধি ২০২৫-এর খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই আইনে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ কমিশনের সভার ফলাফল তুলে ধরেন, খবর ইউএনবির। তিনি বলেন, ‘সংসদীয় নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না।’ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সানাউল্লাহ বলেন, বিদ্যমান নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার পর নীতিগতভাবে খসড়া আইনটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে এ আইন লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করা হয়েছে বলেও জানান তিনি।…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটুকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) নিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এছাড়া শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই আদেশ দেয়। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৫ জুন ধার্য করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরেও শেখ হাসিনা ও অপর অভিযুক্ত হাজির না হওয়ায় বিচারের স্বচ্ছতার…

Read More

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাংলাদেশের নিরাপত্তার জন্য রাখাইনের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে চুক্তি ছিল, তবে রাখাইনের নিয়ন্ত্রণ আর তাদের কাছে নেই। রাখাইন এখন আরাকান আর্মির হাতে। তাই তাদের সঙ্গে সম্পর্ক তৈরি না করলে, রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। বৃহস্পতিবার নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা, রাখাইন ও মিয়ানমারের পরিপ্রেক্ষিত: বাংলাদেশের ঝুঁকি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সেমিনারে সম্প্রতি ‘মানবিক করিডোর’ নিয়ে সৃষ্ট বিতর্কের সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, সীমান্তে প্রতিবেশী বদলে গেছে। ভারতও মিজোরাম সীমান্তে আরাকান আর্মির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে  ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর দিবসটি সরকারিভাবে পালিত হবে। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।  এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববারের উপদেষ্টা পরিষদ বৈঠকে এটি পাস হবে। আর সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে।’ ‘৫ আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে। সুতরাং আগামীতে প্রতিবছর দিনটি ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত…

Read More

গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কৌশিক হোসেন তাপস কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’ এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পূর্ব থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। ৯ ডিসেম্বর গুলশান থানার অস্ত্র দেখিয়ে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’ এর মালিকানা দখলের মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানো হয়।…

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাতে হাত রেখে সৌহার্দ ও ঐক্যের বার্তা দিয়েছেন। বুধবার বিকালে কমিশনের বৈঠকের সময় ধারণ করা হয়। পরে সালাহউদ্দিন আহমেদ নাহিদ ইসলামকে স্নেহভরে জড়িয়ে ধরেন ও তার খোঁজখবর নেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবিও তোলেন তারা। বুধবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতির ফাঁকে এ চিত্র দেখা গেছে। পরে নাহিদ ইসলামকে বুকে টেনে নেন সালাহউদ্দিন আহমদ।…

Read More

গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থী। মামলার বাদী সেই নারী শিক্ষার্থীর সঙ্গেই নোবেলের বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত । বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। এতে বলা হয়, আসামি নোবেল ২০ মে থেকে জেলহাজতে আটক আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবোঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন। এখন বাদী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্যও নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে। পরে আদালত বিয়ের ব্যবস্থা করার…

Read More

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন। তিনি বলেন, ‘সিন্ডিকেট করে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা এখন কমে এসেছে। গত রমজানে যার ফলাফল দেশবাসী দেখেছে।’ বুধবার বিকালে ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় রাজধানীর টিসিবি কার্যালয়ের মিলনায়তনে এই সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে পারলে দুর্বৃত্তায়ন কমে যাবে। পণ্যের মূল্য মানুষের নাগালে রাখতে মূল্যস্ফীতি কমাতে চেষ্টা করছে…

Read More