কক্সবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহত আতিকুর রহমান। ফাইল ছবি
Advertisement
Advertisement

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদসংলগ্ন পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখোলা এলাকার বাসিন্দা ও মুজাফ্ফর আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে উখিয়ামুখী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে রামু হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী বলেন, ‘কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়।’

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পুলিশ জানিয়েছে, পলাতক ট্রাকচালক ও তার সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad