বিচার বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগের পরামর্শ

বিচার বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগের পরামর্শ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে সরিয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলেছেন, জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগেরও পরামর্শ দেন তিনি।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিসের (এসজেপি) আয়োজিত ‘জুলাই বিপ্লব ও বিচার বিভাগ: আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মতিন বলেন, বিচার বিভাগকে আরও কার্যকর করতে হবে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অ্যাডহক বিচারপতি নিয়োগ দেওয়া যেতে পারে। একই সঙ্গে তিনি গণভোটের গণরায় বাস্তবায়নের তাগিদ দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বিচারক নিয়োগ, বিচারকদের পারিশ্রমিক বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিসের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসিনুর রহমান ও বীর প্রতীকসহ আইনজীবীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad