বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প, দেশজুড়ে আতঙ্ক

বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প, দেশজুড়ে আতঙ্ক
Advertisement
Advertisement

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তীব্র ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠে যশোর জেলাসহ সংলগ্ন এলাকা। যশোর আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রথম কম্পনটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে অনুমান করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরের মাধবদী এলাকায়। যশোরে কম্পনের তীব্রতা মাঝারি হলেও, অল্প সময়ের ব্যবধানে দুবার কম্পন অনুভূত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর শহরের এম এম কলেজ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘আমি তখন ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ চেয়ারটা কেঁপে উঠল। বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। বাইরে এসে দেখি অন্যরাও নিচে নেমে এসেছেন। কম্পন খুব অল্প সময়ের জন্য হলেও, পরপর দুইবার হওয়ায় সবাই ভয় পেয়েছে।’

ঢাকার মুন্সিগঞ্জে পর পর তিনদফা তীব্র ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প হয়েছে।

ময়মনসিংহ, নাটোর, কুমিল্লা, মাদারীপুর, মাগুরা, বান্দরবান, জয়পুরহাটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কোথাও কোথাও আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বের হয়ে আসে। তবে এসব এলাকা থেকে এখনও কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad