ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ
Advertisement
Advertisement

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ। ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫, তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আতঙ্কিত ঢাকাবাসী নেমে আসেন রাস্তায়। ছবি: টাইমস

এর আগে সকালে পাকিস্তানেও ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক ঘণ্টা পরই বাংলাদেশে আরেকটি বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানল।

আরও পড়ুন

ডান পাশের ভনটি হেলে পড়েছে বাম পাশের ভবনটির গায়ে। ছবি: টাইমস

ভূমিকম্পের তীব্রতায় ঢাকার ভবনগুলো কাঁপতে শুরু করে। আতঙ্কিত হয়ে ভবনের নিচে নেমে আসেন বাসিন্দারা। বিভিন্ন এলাকা থেকে টাইলস ফেটে যাওয়া, টেবিল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবর আসছে। বাড্ডার লিংক রোড এলাকার একটি ভবন পাশের ভবনের ওপর হেলে পড়ার খবর পাওয়া গেছে।

এছাড়া মগবাজারে একটি ভবনে ফাটল সৃষ্টি হয়েছে, ফাটল দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলেও।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad