পিরোজপুরের মঠবাড়িয়া নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো খাগড়াছড়ির বাসিন্দা মহসিনের দুই ছেলে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।


