বাগেরহাটে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), মনিরা বেগম (৫৫) ও রাশিদা বেগম (৮৫)।

স্থানীয় বাসিন্দা বুলু বেগম দুর্গন্ধ পেয়ে ঘরের ভেতরে গলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ‘মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে বলে মনে হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন নজরে আসেনি।’

তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad