ঢাবিতে তিন দিনব্যাপী ‘বিজয় থেকে বিজয় নাট্যোৎসব ২০২৫’

ঢাবিতে তিন দিনব্যাপী ‘বিজয় থেকে বিজয় নাট্যোৎসব ২০২৫’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘বিজয় থেকে বিজয় নাট্যোৎসব ২০২৫’।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জানান, উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক নাটক মঞ্চস্থ হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের সংগ্রামের অনুপ্রেরণাকে একসূত্রে গেঁথে উপস্থাপন করা হবে বিশেষ নাটক।

এসব নাটকের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও সাম্প্রতিক গণ আন্দোলনের চেতনা তুলে ধরার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

মোসাদ্দেক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সবার মনে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা কাজ করেছিল। আন্দোলনের সময় সবাই মুক্তিযুদ্ধের গানগুলো শুনে অনুপ্রেরিত হয়েছিল।’

এ ছাড়া নাট্যোৎসবে ঢাবির বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি স্বনামধন্য নাট্যদলও অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad