কোন দল থেকে নির্বাচন করবেন পরে জানাবেন আসিফ

কোন দল থেকে নির্বাচন করবেন পরে জানাবেন আসিফ
প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

নির্বাচন করবেন অন্তর্বর্তী সরকারের  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিশ্চিত নয়।

বুধবার বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তার সময়ে নেওয়া মন্ত্রণালয়ের নানা উদ্যোগ তুলে ধরেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচন করব। কোন দল থেকে করব তা পরে জানাবো।’

পদত্যাগ গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং এর মাধ্যমে এটি নিশ্চিত করা হবে।’

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দেন। গত রোববার তিনি ধানমন্ডির গ্রিন রোডে থানা নির্বাচন অফিসে গিয়ে এই এলাকার ভোটারও হন।

এর আগে তিনি কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন। নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক না হলেও নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে ভোটার তালিকায় তার ঠিকানা পরিবর্তন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad