Author: টাইমস রিপোর্ট

লিঙ্গসমতায় বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ২৪তম স্থানে উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার ওপরে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৫ সালের লিঙ্গ বৈষম্য সূচকে ৭৭ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে বাংলাদেশ এ অবস্থান অর্জন করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৫’-এ লিঙ্গসমতায় বাংলাদেশের এই অগ্রগতির চিত্র উঠে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে ১১ জুন প্রতিবেদনটি প্রকাশিত হয়। এ বছরের সূচকেও প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড। এ নিয়ে দেশটি টানা ১৬ বছর ধরে সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে। এ সূচকে সবার শেষে, ১৪৮তম, রয়েছে পাকিস্তান। ভারতের অবস্থান ১৩১তম। সূচকের শীর্ষ ৫০টি দেশের মধ্যে…

Read More

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, এই প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর ডিজিটালাইজেশনের…

Read More

মামলার প্রবহমান ও অস্বাভাবিক চাপ কমানোর জন্য আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এ লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আদালতে মামলার যে অস্বাভাবিক চাপ, তা শুধু বিচারিক কাঠামোকে নয়, ন্যায়বিচার প্রাপ্তির সম্ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। নতুন মামলার চাপ কমানো সময়ের দাবি। এ চাপ কমাতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে আরও গুরুত্ব দিতে হবে। এজন্য মামলা দায়েরের পূর্বে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ।’ শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সম্মেলন কক্ষে ‘আইনগত সহায়তা প্রদান আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’এর খসড়া নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা…

Read More

ইরানে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশান্তির প্রতি ঝুঁকি তৈরি হলো। আর নিরাপত্তার ক্ষেত্রে এ হামলার প্রভাব হবে সুদূরপ্রসারী।’ এ ঘটনায় সব পক্ষকে সংযত থাকা ও উত্তেজনা বাড়ায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে  কূটনৈতিক পন্থায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তৎপর হতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে বাংলাদেশ।

Read More

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও একজন পিজি রেসিডেন্ট। আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিমানটি মাত্র…

Read More

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোক বার্তায় লিখেছেন, ‘আমদাবাদে ২৪২ জন যা্ত্রী বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি। মুহাম্মদ ইউনূস বলেন, এই দুঃসময়ে আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত বিমানটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। বিমানটিতে মোট ২৪২…

Read More

ভারতের বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহতের আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। দেশটির গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাচ্ছিল।  পরে আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। দুইশোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। বিধ্বস্ত বিমানটির যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। এর আগে, বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক…

Read More

ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। খবর দ্য টেলিগ্রাফের। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। একটি অক্ষত বিমানের একটি অংশ ভবনের ‍ওপর ঝুলে থাকতে দেখা যায়। আর ধ্বংসাবশেষ থেকে আহত লোকদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়ার সময় শহরের ওপর ব্যাপক কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পুলিশ এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। তবে তারা নিশ্চিত করেছে যে, বিমানটি চিকিৎসকদের একটি হোস্টেলে আঘাত করেছে। বিমানে…

Read More

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টসহ আরও কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রর্দশন নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই বিজ্ঞপ্তির চার দিন আগে রোববার আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালায় ও আশপাশের এলাকায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েও আলাদা বিবৃতি এসেছে দুই দফা। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ ফটক,…

Read More

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। দিল্লির বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিট ইনডেক্স বা তাপমাত্রা ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারতে অবশ্য কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আইএমডি। সংস্থাটির মতে, ১৪ জুন থেকে ওই এলাকায় তাপমাত্রা কমতে পারে। যদিও পশ্চিম রাজস্থান ও আশপাশের এলাকাগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবুও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, খবর ইউএনবির। সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত সর্বশেষ বুলেটিনে আইএমডি জানায়, ‘পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা…

Read More