আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে। মামলার দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার বুধবার মামলায় দণ্ডবিধির ১২০ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ যুক্ত করার আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম…
Author: টাইমস রিপোর্ট
২০২৪ সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে বলে আদালতে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক এই সিইসি। হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। তিনি (হাবিবুল আউয়াল) পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন, ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। এদিকে, দিনের ভোট…
বাংলাদেশের সীমান্তবর্তী ৩২ জেলার মধ্যে ভারতের সঙ্গে ২৯টি ও মিয়ানমারের সঙ্গে তিন জেলার সীমান্ত। রাঙামাটি জেলার সঙ্গে ভারত-মিয়ানমার উভয়ের সীমান্ত আছে। ৩২টি সীমান্ত দিয়ে দেশে কমবেশি মাদক ঢোকে। মাদক উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়হীতা রয়েছে বলেও অভিযোগ আছে। বিধি ভেঙে চলছে মদ-বিয়ার বাড়তি মজুত করে ‘বার’ চালানোর অভিযোগও রয়েছে। জনবল ও যানবাহনের অজুহাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কাজে গতি ও সাফল্য প্রশ্নবিদ্ধ। মাদকের সহজলভ্যতার মধ্যে বৃহস্পতিবার পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শৃঙ্খল ভাঙার আহ্বান: সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়’। ডিএনসির পরিচালক (গোয়েন্দা ও অপারেশন্স) মো. বশির আহমেদ বলেন, সীমান্তবর্তী অনেক রুট দিয়েই মাদক প্রবেশ করছে।…
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। তারপরও পদ্ধতিগত বাধা এবং অবচেতন পক্ষপাত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ সীমিত করে চলেছে। বিশেষ করে মিডিয়া এবং কর্মসংস্থান খাতে। বুধবার ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সমতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে’ জাতীয় পর্যায়ের সেমিনারে এ কথাগুলো বলেন সুজান ভাইজ। ইউনেসকোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে বুধবার এ আয়োজন করে। সমষ্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সুজান ভাইজ বলেন, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব অনেক কম। প্রতিবন্ধীদের নিয়ে বিদ্যমান স্টেরিওটাইপগুলোকে চ্যালেঞ্জ করার আহ্বান জানান তিনি। এ অনুষ্ঠানে সরকারি…
জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই দেশ ও জাতির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেই তাদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান এ কথাগুলো বলেন। জামায়াতের কাফরুল থানা শাখা আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। ‘জুলাই বিপ্লবের’ সুফল পুরোপুরি ঘরে তুলতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। মূলত ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে।…
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অ্যাকিম ট্রস্টার বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। ঢাকায় তার চার বছরের কূটনৈতিক দায়িত্বের সমাপ্তি উপলক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ-জার্মানি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার অবদানের জন্য ধন্যবাদ দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘জার্মানি সবসময়ই আমাদের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার।’ রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশে তার সময়কালকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘আমার কর্মজীবনে অনেক চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় পোস্টিং ছিল, তবে বাংলাদেশ নিঃসন্দেহে ব্যতিক্রম। এখানকার মানুষের আতিথেয়তায় আমি অভিভূত হয়েছি। আমি কৃতজ্ঞতা ও…
একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে শর্তসাপেক্ষে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তিনি বলেন, ’আমাদের দলীয় অবস্থান স্পষ্ট—কোনো ব্যক্তি জীবদ্দশায় ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন না। এটি জনগণের একটি জনপ্রিয় মত ও বিএনপি এটিকে সমর্থন করছে।’ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এক ব্যক্তির স্বৈরাচার দেখে নির্বাহী বিভাগকে সম্পূর্ণ ক্ষমতাহীন করে ফেলা সঠিক হবে না। বরং রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব ও জবাবদিহির ভারসাম্য নিশ্চিত করাটাই বেশি জরুরি।…
সরকারি নীতিমালার অপর্যাপ্ততা ও সঠিক বাস্তবায়ন না হওয়ায় বাস্তুচ্যুত মানুষের হার দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে শহরমুখী জলবায়ু বাস্তুচ্যুত এসব মানুষ নানা ঝুঁকিতে রয়েছেন। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কারিতাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন জনিত অভিবাসন ও নগর জীবনের বাস্তবতা’ শীর্ষক একটি জাতীয় পরামর্শমূলক সভায় এ তথ্য জানানো হয়। ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) এর এক গবেষণায় এমন তথ্য উঠে আসে। পরামর্শ সভায় লিখিত বক্তব্যে কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেক্সজান্ডার ত্রিপুরা বলেন, আইডিএমসির পরিসংখ্যানে জানা গেছে, ২০০৮-২০১৪ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে ৪৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ সময় সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘গণমাধ্যম…
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে করে এই দাবি তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তারা। একই সঙ্গে প্রবাসী ভোট, পিআর ভোট পদ্ধতি নিয়েও কমিশনের সঙ্গে আলোচনা সেরেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। নিবন্ধন ও দলীয় প্রতীক পুনর্বহালের পর এটি দলটির পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক। আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে ইসি। সিইসির সঙ্গে এ বৈঠকের পর…
বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী হাবিবুল আউয়াল। তিনি এমন একটি পারিবারিক ঐতিহ্য বহন করেন, যার শিকড় দেশের রক্তাক্ত রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে সম্পৃক্ত। তার বাবা কাজী আবদুল আউয়াল ছিলেন ১৯৭৫ সালের জেলহত্যার সময় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি)। ওই হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায়। ওই বছরের ৩ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার কয়েক মাস পর মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার গুরুত্বপূর্ণ নেতাকে—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী–ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময় দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কারা কর্মকর্তা হিসেবে কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় প্রথম তদন্ত প্রতিবেদন (এফআইআর) দাখিল…

