কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর ঘাঁটি আল-উদেইদ ওপরে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। বিবিসি জানায়, এর মধ্যেই কাতারের আকাশসীমায় সাময়িকভাবে সবরকমের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। বিবিসির সাংবাদিক ফ্যাঙ্ক গার্ডনার বলছেন, ‘কাতারের ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে। এসব ঘাঁটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ কাতারের রাজধানী দোহার বাইরে আল-উদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যপ্রাচ্যের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ঘাঁটিতে ব্রিটিশ সৈন্যরাও রয়েছে। এদিকে, ইরান-ইসরায়েল চলমান সংঘাতে উত্তেজনাকর পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দোহা বলছে, সাম্প্রতিক ঘটনাবলির আলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ইরান…
Author: টাইমস রিপোর্ট
নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে সোমবার রিমান্ড শুনানিতে তিনি এমন দাবি করেন। এদিন ‘জনগণের ভোট ছাড়া’ নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। তাকে রিমান্ডে নেওয়ার জন্য ১১টি কারণ আবেদনে তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। এরপর এ নিয়ে শুনানিকালে সাবেক সিইসির কোনো বক্তব্য আছে কি না জানতে চান বিচারক। বিচারক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি শপথ ভঙ্গ করেছেন মনে করেন কি না?’ উত্তরে নূরুল…
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের। রোববার মারা গিয়েছিলেন পাঁচজন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৯ জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। নতুন করে তিনজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। এই তিনজনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর। চলতি…
সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানের এক বছর পূর্ণ হল সোমবার। এ উপলক্ষে তিনি (ওয়াকার-উজ-জামান) তার অধীনস্থদের সিভিল প্রশাসনকে সহায়তায় সর্বোচ্চ কর্তব্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। এক অফিসার তার দরবারের বক্তব্যের উদ্ধৃতিতে দিয়ে বলেছেন, ‘তিনি বলেন, আমি যে সময়টাতে দায়িত্ব নিই, সে সময়ে আমরা এক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই। আমরা এটিকে আহ্বান করিনি, কিন্ত এটি আমাদের কাছে এসেছে।’ বিশেষ এ দরবারটি বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এটি চলে সোয়া এক ঘণ্টা। এরপর সেনা অফিসারের বক্তব্যের পর্বটি দুপুর ১২টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। দেশের সব গ্যারিসন থেকে কর্মকর্তা, পাশাপাশি জাতিসংঘ শান্তিক্ষা মিশনে থাকা অফিসাররও…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। এর মধ্যে বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী (১২৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৮০ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২২ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ডেঙ্গু নিয়ে একজন…
নির্বাচনে কারচুপির অভিযোগে করা একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছিল বলে জানান ঢাকা মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার তার বাসা থেকে নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার কয়েক ঘণ্টা পরই এই আটক করা হয়। মামলায় আসামি করা হয় দশম,…
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে শনিবার থেকে সারা দেশের সব কর, শুল্ক এবং ভ্যাট অফিস সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। সোমবার আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাবদার ও সাধারণ সম্পাদক সেহেলা সিদ্দিকা এ তথ্য জানান। তারা অভিযোগ করেন, ‘চেয়ারম্যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ট’ হিসেবে কাজ করছেন এবং দেশের রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, খবর ইউএনবির। এর আগে চলমান বিক্ষোভের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন এনবিআর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার এনবিআর সদর দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেন। সোমবার সকাল ৯টা থেকে…
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে জুবাইদার তথ্য সংগ্রহ করা হয়। এক-এগারো-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক ও জুবাইদা যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ভোটারও হননি। গত ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসেন। তার সঙ্গে জুবাইদাও দেশে আসেন। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ঈদুল আজহার…
জুলাই বিপ্লবে বাংলাদেশের স্কাউট সদস্যদের অংশগ্রহণ গৌরব ও অহংকারের উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, এটি সারাবিশ্বের স্কাউটস-এর জন্য বিশেষ গৌরবের। স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছেন। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্যে তাদের এই আত্মাহুতি। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই।’ সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ স্কাউটস-এর কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস ১৯৫৫ সালে কানাডায় গ্লোবাল স্কাউটস জাম্বুরিতে অংশগ্রহণের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। শৈশব ও কিশোর বয়সে স্কাউটস আমার আদর্শিক…
‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে বাসা থেকে ধরে এনে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করার পর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সরকার। রোববার রাতে অন্তর্বর্তী সরকারের ওই বিবৃতিতে বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। “মব” সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’ নূরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা–পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ সময়…

