করোনায় আরও ৩ জনের মৃত্যু

করোনায় আরও ৩ জনের মৃত্যু
ঢাকায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে সোমবার নিবন্ধনের কাগজপত্র দিচ্ছেন সাধারণ মানুষ। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের। রোববার মারা গিয়েছিলেন পাঁচজন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৯ জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। নতুন করে তিনজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। এই তিনজনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে আটজন পুরুষ এবং ১১ জন নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর