টাকা ভাগাভাগির দ্বন্দ্বে এক মাদক কারবারির হাতে আরেকজন খুন

টাকা ভাগাভাগির দ্বন্দ্বে এক মাদক কারবারির হাতে আরেকজন খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক মাদক কারবারির হাতে আরেক মাদক কারবারি খুন হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. সজিব (২৭)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগের রূপায়ন সিটির ভেতরের শ্রমিক মেসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের মাদক বিক্রি করতো সজিব। মাদক বিক্রির এক হাজার টাকা কম দেওয়ায় রুবেল তার কয়েকজন সহযোগী নিয়ে সজিবকে কাঠের লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে সজিবকে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘রুবেল তুরাগের একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে তুরাগ থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। আর রুবেলের মাদক বিক্রি করতো সজিব।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘রুবেল সজিবকে গাঁজা বিক্রি করতে দিয়েছিল। সজিব রুবেলকে গাঁজা বিক্রির এক হাজার টাকা কম দিয়েছিল। যার কারণে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। পরে সজিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি মোস্তাফিজ আরও বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পর পুলিশ খবর পেয়ে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়।’

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad