শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন। এ পোস্টারের মূল প্রতিপাদ্য হলো গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে নিয়ে। রোববার প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’–এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমন-পীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসত নির্যাতনের খড়্গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিলো তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিলো অন্যতম। জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ…
Author: টাইমস রিপোর্ট
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মব সহিংসতায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, ‘অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’ রোববার দুপুরে উপদেষ্টা রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের থেকে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি।’ তিনি বলেন, ‘রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে…
মুহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে—প্রচারিত এমন তথ্যটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং জানিয়েছে, ‘সম্প্রতি কিছু সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট একটি ভুয়া ফটো কার্ড প্রচার করেছে। এতে দাবি করা হয়েছে যে, প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে।’ প্রধান উপদেষ্টা এমন কোনো বিবৃতি দেননি। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য তার নাম ব্যবহার করা হয়েছে, জানায় প্রেস উইং। এটি আরও বলেছে, যদিও ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন…
বিগত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওই সময়ের সাংবাদিকতায় ব্যর্থতা ছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘এ সময়ে তিনটি বিতর্কিত নির্বাচন ও অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছে। বিএনপি বারবার বলছে, তাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা দিয়েছিল তৎকালীন সরকার। এগুলো নিয়ে আমরা কতটুকু সত্য সাংবাদিকতা করেছি-সেই আলাপ এখন হওয়া উচিত।’ তিনি বলেন, ‘১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য আমরা চিঠি…
বিগত ১৬ বছরে আওয়ামী লীগের পৈশাচিক দমন-পীড়ন ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ঘটনাবহুল ও বিয়োগান্ত স্মরণীয় একটি দিন ১০ মহররম, যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাতবরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের।’ তারেক রহমান বলেন, ‘ক্ষমতার মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভূলুণ্ঠিত করেছিল, তাদের বিরুদ্ধেই ইমাম হোসেনের বাহিনী…
চলচ্চিত্র অনুদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়ে সাত দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ’। সম্প্রতি ২০২৪-২৫ অর্থবছরের অনুদান তালিকা প্রকাশের পর এই প্রক্রিয়াকে ঘিরে শুরু হওয়া তীব্র বিতর্ক ও সমালোচনার পরিপ্রেক্ষিতে শনিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অনুদান প্রদানের বিচার প্রক্রিয়ায় পক্ষপাত ও অস্বচ্ছতা রয়েছে। অনুদান নির্ধারণে কেবলমাত্র ২-৩ মিনিটের পিচিংয়ের ওপর নির্ভর করা হয়েছে, যেখানে কোনো লিখিত স্কোরিং মানদণ্ড অনুসরণ করা হয়নি। এছাড়া, জুরিবোর্ড ও অন্যান্য কমিটিতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের চেয়ে আমলাদের আধিক্য থাকায় শিল্পের বাস্তব চাহিদা উপেক্ষিত হচ্ছে। বিশেষভাবে তারা স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে ধরে জানায়, যারা সরকারি কমিটির সদস্য, তারাই অনুদানপ্রাপ্ত…
কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু দেশে এখনো পরীক্ষামূলক রয়েছে। যারা পিআর নির্বাচনের কথা বলে, তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।’ শনিবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যথাসময়ে’ সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান বক্তা সালাহউদ্দিন…
জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি ‘আইসক্রিম’ নির্মাণের পরে আর কোনো চলচ্চিত্রই বানাননি। নাটকের এক সময়ের ব্যস্ত এ নির্মাতা বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-র প্রধান নির্বাহী। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ঘোষণা দিয়েছিলেন ‘দম’ নির্মাণ করবেন। রনির তৃতীয় ছবিটির প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর নামও জানানো হয়। দেশের পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে চঞ্চল হয়তো ছবিটিতে থাকছেন না। তবে রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল দুজনেই টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন, চঞ্চল চৌধুরী থাকছেন ‘দম’-এ। রেদওয়ান রনি বলেন, ‘অনেক দিন আগে ছবিটির ঘোষণা দিয়েছি। বেশ বড় একটা গ্যাপ হয়ে গেছে। সবকিছু নতুন করে করতে হচ্ছে। অনেক কিছুই পরিবর্তন আনতে…
উদীচী যশোর জেলা সংসদের দুই নেতাকে–রিয়াদুর রহমান ও আব্দুর রহমান মৃধা খোকন–থানায় তুলে নিয়ে গিয়ে হয়রানি এবং হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদে সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ প্রতিবাদ জানান। শরিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের সম্পদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এ ধরনের হেনস্তা নিন্দনীয় এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও জানান, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশিদেরকে ইজারা দেয়া, মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোরের নামে দেশকে সাম্রা্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১২৬ জন। বিজ্ঞপ্তির তথ্যানুসারে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন বলেও…

