‘তৃতীয় শ্রেণি’র চাকরির পরিচয় থেকে মুক্তি চান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এজন্য সহকারী শিক্ষকদের বেতন স্কেল ন্যূনতম ১১তম গ্রেডে উত্তীর্ণ করা এবং প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা নিশ্চিতসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সরকার তাদের এ দাবি মেনে না নিলে ২৮ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের কর্মসূচিও ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেন শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন’ শীর্ষক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা ক্যাডার চালুর দাবি জানান বক্তারা। এ সময় দশম গ্রেডের দাবিতে…
Author: টাইমস রিপোর্ট
মুসলিম উম্মার মধ্যে ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহরম হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচররা বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে।‘ শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান…
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।’ তিনি বলেন, ‘আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। ফ্যাসিস্টের বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’ শনিবার রাজধানীর এফডিসিতে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত সংগঠনেরও বিচারের এখতিয়ার রয়েছে।’ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্ত্বার নাম। এ নিষিদ্ধ সত্ত্বার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে তাকেও অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে,…
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। আর সারা দেশে আরও ৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও শনাক্তের খবর পাওয়া যায়। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬২৯ জন। এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত…
রাজধানীর বনানীর জাকারিয়া রেস্তোরাঁ ও বারে ভিআইপি কক্ষ না দেওয়ায় ক্ষুব্ধ এক যুবদল নেতার অনুসারীরা ভাঙচুর ও নারী অতিথিদের হেনস্তা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে সালাউদ্দিন মনির নামে একজনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। অভিযোগ আছে, মনির ওইদিনের হামলা ও ভাঙচুরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি টাইমস অব বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় বনানী থানা যুবদল আহ্বায়ক মনির হোসেন খানের বিরুদ্ধে মামলা করেছে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃপক্ষ। বুধবার করা মামলায় যুবদল নেতা মনির (৪২) এবং তার সহযোগী লিটন (৩০), হাসান (৩৫), সামু (৩২) ও…
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামি ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে আস্থা ফিরে আসছে। তিনি বলেন, ’অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দেয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মার যাবে না। একটু সময় লাগতে পারে। কারণ, টাকা নিয়ে চলে গেছে অনেকে। পৃথিবীর কোনে দেশে এ রকম ঘটনা ঘটেনি।‘ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘সঞ্চয়পত্রের…
দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ এই তিনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তরিক সামাজিক দায়বদ্ধতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ অর্জন করতে হলে সমাজের প্রতিটি স্তরে নৈতিক দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে।’ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা মূল্যবোধের কথা বললেও তা কাজে লাগাতে পারি না এটাই মূল সমস্যা। নৈতিকতার অনুশীলন ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। আধুনিক পুঁজিবাদ শুধু প্রকৃতিকে নয়, সমাজ ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এখনই যদি…
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং যুব উন্নয়ন—বিশেষ করে শিক্ষা ও খেলাধুলা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, ‘জাপান সব সময়ই একটি বিশ্বস্ত বন্ধু। আমি সম্প্রতি আপনার দেশ সফর করেছি এবং আমি ও আমার প্রতিনিধিদলের প্রতি যেভাবে আন্তরিকতা ও আতিথেয়তা দেখানো হয়েছে, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’ মিয়াজাকি জানান, এশিয়ায় বাংলাদেশ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।…
রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতা-কর্মীরা। বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। পরে মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল। বৃহস্পতিবার রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নারী নির্যাতনের এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত…
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এ আয়োজনের প্রতিপাদ্য ‘আমার চোখে জুলাই বিপ্লব’। ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে।…

