Author: টাইমস রিপোর্ট

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে দলটি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন। এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। নোটিশে বলা হয়, ‘এ অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া…

Read More

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা তেহরানে অবস্থানরত প্রায় একশ জন বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখছি। ইতোমধ্যে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তারা রাজধানীর বাইরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পারেন।’ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এ কথা বলেন। ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে তেহরানে আছেন আনুমানিক ৪০০ জন। তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। ‘সরকার বিশেষ…

Read More

আগামী সংসদ নির্বাচনে ১০০ নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘নারী আসন নিয়ে দুয়েকটি রাজনৈতিক দল বাদে কারও কোনো দ্বিমত নেই। তবে কোন পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীরা সংসদে আসবেন সেটি নিয়ে আলোচনা চলছে।’ নারী আসনের পদ্ধতি নিয়ে সারাদিন আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একদিনে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে সেটি আশা করাও ভুল। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে, যোগ করেন তিনি।…

Read More

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে’বলে উল্লেখ করেন হাইকমিশনার রাইল। তিনি জানান, বর্তমানে ৬৫ হাজারর বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ও এর পাশাপাশি আরও ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন। বার্তা সংস্থা বাসস জানায়, সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। অন্তবর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে মুহাম্মদ ইউনূস…

Read More

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। আর বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। চলতি সপ্তাহে একজনসহ এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বুধবার আলোচনায় অংশ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’ এর আগে এদিনের বৈঠকটি ‘বয়কট’ করে জামায়াতে ইসলামী। লন্ডনে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতির প্রতিবাদ জানাতেই জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠক বর্জন করে দলটি বলে জানা গেছে। লন্ডনে বিএনপির সঙ্গে সরকারের যৌথ বিবৃতি জামায়াতের মনোমালিন্যের কারণ কি না এর জবাবে শফিক বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরনের যৌথ বিবৃতি দেওয়া হয়। এ নিয়ে কোনো ধরনের…

Read More

লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণা দেওয়ার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ‘বয়কট’ করেছে জামায়াত ইসলামী। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেননি তারা। এদিন সকালে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। একটু দেরিতে বৈঠক শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আসনের পাশের আসনটি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয়। তবে তা খালি দেখা…

Read More

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে।’ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিআইডি) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনা প্রতিরোধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে (আইসিপিপিইডি) বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। তবে এ ক্ষেত্রে এখনো অনেক কিছু করার রয়েছে বলেও মন্তব্য করেন। তারা…

Read More

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ইরানে বসবাসকারী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাদের স্বজনদের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায়  স্থাপন করা হটলাইনে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হটলাইন নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপে যে কেউ যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান-হটলাইন (১) +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ (২) +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭

Read More

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি  আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির…

Read More