জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ১০ কেন্দ্রীয় নেতা। এসব নেতাদের অন্যসব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
আগামী এক মাসের মধ্যে দেশের সকল মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি সম্পন্ন করতে নব নির্বাচিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়েছে।


