জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকায় ছাত্রদলের বৃক্ষরোপণ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকায় ছাত্রদলের বৃক্ষরোপণ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে  রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কিছু সময়ের জন্য অংশগ্রহণ করেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য ছাত্রদল নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad